এক্সপ্লোর

WB Weather Update: বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ! বাংলায় আর কতদিন থাকবে বৃষ্টি?

WB Weather Alert:আন্দামান সাগরে সমুদ্র উত্তাল থাকবে। আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আজ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের (WB Weather Update) উপর এখন নিম্নচাপ (IMD) অবস্থান করছে। আপাতত শক্তি বাড়িয়ে ওড়িশা উপকূলের দিকে এগোবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। ওড়িশার উপর দিয়ে এই নিম্নচাপ ছত্রীশগঢ়ের দিকে এগোবে।

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। যা স্বাভাবিক থাকবে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭২ থেকে ৯৪ শতাংশ। (WB Weather Alert) 

আন্দামান সাগরে সমুদ্র উত্তাল থাকবে। আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আজ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আপাতত উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই।

বৃষ্টির সম্ভাবনা রয়েছে:
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত আরও একটি বৃষ্টির স্পেল থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বেশ কয়েকটি জেলায় কার্যত দিনভর বৃষ্টি হতে পারে। উপকূল ও উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলায় দু-এক পশলা ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূল সংলগ্ন কলকাতা, হাওড়া, হুগলি সহ বেশ কয়েকটি জেলায় দু-এক পশলা মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহান্তে শনিবার ও রবিবার হাওয়া বদল হতে পারে। শনিবার থেকে বাড়বে তাপমাত্রা সঙ্গে, তারই সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তিও থাকবে। উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ কমবে। উপরের দিকের জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও জেলায় বাড়বে তাপমাত্রা। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম , তবে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কলকাতায় মূলত মেঘলা আকাশ। সকাল থেকে দুপুরের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় দু এক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির কারণে তাপমাত্রা কমবে। শুক্রবার থেকে বৃষ্টি কমবে। শনিবার থেকে অস্বস্তি বাড়বে।

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। যার জেরে ভাদ্রের শেষ বেলায় বঙ্গে দাপট দেখাচ্ছে বর্ষা। আজ দিনভর বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও সপ্তাহান্তে হাওয়া বদল হতে পারে। শনিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। 

আরও পড়ুন: TET-এ বসতে গেলে যোগ্যতামান কী? পরীক্ষার ফি কত? দেখুন একনজরে

সেরা শিরোনাম

News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget