এক্সপ্লোর

Primary TET 2023: TET-এ বসতে গেলে যোগ্যতামান কী? পরীক্ষার ফি কত? দেখুন একনজরে

TET Eligibility: কীভাবে আবেদন করা যাবে TET 2023-এর পরীক্ষায়?

কলকাতা: দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে হতে চলেছে প্রাইমারি টেট (Primary TET)। আগামী ১০ ডিসেম্বর হতে চলেছে টিচার এলিজিবিলিটি টেস্ট। এই পরীক্ষা দিতে গেলে যোগ্যতামান কী কী হতে পারে তা জানিয়ে ১৩ সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন (west bengal board of primary education)।

কী কী যোগ্যতামান প্রয়োজন:
১. সিনিয়র সেকেন্ডারি বা সমতুল পরীক্ষায় অন্তত ৫০ শতাংশ নম্বর এবং এলিমেন্টারি এডুকেশন ২ বছরের ডিপ্লোমা

অথবা
সিনিয়র সেকেন্ডারি বা সমতুল পরীক্ষায় অন্তত ৫০ শতাংশ নম্বর এবং ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন (B.El.Ed.)-এ ৪ বছর পড়াশোনা।

অথবা
সিনিয়র সেকেন্ডারি বা সমতুল পরীক্ষায় অন্তত ৫০ শতাংশ নম্বর এবং স্পেশাল এডুকেশন নিয়ে ডিপ্লোমা, যে কোর্সটি Rehabilitation Council of India দ্বারা অনুমোদিত

অথবা
স্নাতক এবং এলিমেন্টারি এডুকেশনে ২ বছরের ডিপ্লোমা

যাঁরা তফসিলি জাতি (SC), তফসিলি জনজাতি (ST), অন্যান্য অনগ্রসর জাতি অন্তর্ভুক্ত (OBC A, OBC B), এক্সেম্পটেড ক্যাটেগরি, এক্স-সার্ভিসম্যান ক্যাটেগরি, বিশেষভাবে সক্ষম  অথবা Die-in-harness ক্যাটেগরির চাকরিপ্রার্থী তাঁদের জন্য নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় রয়েছে অর্থাৎ ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর পেতে হবে।

২.  NCTE অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাঁরা ২ বছরের D.El.ED. কোর্সের ফাইনাল পরীক্ষা দিয়েছেন কিন্তু এখনও ফল বেরোয়নি।

অথবা
NCTE অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাঁরা ৪ বছরের ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন (B.El.Ed.)-এর ফাইনাল পরীক্ষা দিয়েছেন

অথবা
RCI অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাঁরা  ২ বছরের D.Ed (Special Education) কোর্সের ফাইনাল পরীক্ষা দিয়েছেন কিন্তু ফলপ্রকাশ হয়নি

অথবা
যাঁরা D.El.Ed/ D.Ed (Special Educaton) / ৪ বছরের B.El.ED পাঠক্রমে রয়েছেন।

যাঁরা বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরে যোগ্যতামান অর্জন করবেন বা করেছেন তাঁরা TET 2023-এ বসতে পারবেন না।

প্রথম ভাষা:
আবেদনকারীদের একটি ভাষাকে প্রথম ভাষা হিসেবে বেছে নিতে হবে। সেই তালিকায় রয়েছে, বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, ওড়িয়া এবং তেলগু

দ্বিতীয় ভাষা:
সবক্ষেত্রেই দ্বিতীয় ভাষা হবে ইংরেজি

যোগ্যতানম্বর:
যে আবেদনকারী TET-এ অন্তত ৬০ শতাংশ (মোট নম্বর ১৫০) নম্বর পাবেন, তিনি TET 2023 -এ যোগ্যতামান পেরোবেন। SC, ST, OBC A, OBC B, বিশেষভাবে সক্ষম, এক্সেম্পটেড ক্যাটেগরি, এক্স-সার্ভিসম্যান ক্যাটেগরি, এবং Die-in-harness ক্যাটেগরির আবেদনকারীদের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় রয়েছে।

বিজ্ঞপ্তিতে এটি স্পষ্ট করে দেওয়া রয়েছে যে TET পাশ করা মানেই সরকারি, সরকার পোষিত, সরকারি সাহায্যপ্রাপ্ত বা জুনিয়র বেসিক প্রাইমারি স্কুলে চাকরির পাওয়ার আইনি অধিকার তৈরি হওয়া নয়। টেট পাশ করা মানে স্কুলের শিক্ষকের ফাঁকা পদে নিয়োগ হলে সেই নিয়োগপ্রক্রিয়ার জন্য আবেদন করা যাবে।

পরীক্ষা দেওয়ার ফি(Application fee) কত:
অনলাইন মাধ্যমে TET 2023 -এর ফি দেওয়া যাবে

জেনারেল বা সাধারণ বিভাগের জন্য ফর্মপ্রতি ৫০০ টাকা
OBC A বা OBC B বিভাগের জন্য ফর্মপ্রতি ৪০০ টাকা
SC/ST/বিশেষভাবে সক্ষম/এক্সেম্পটেড ক্যাটেগরির জন্য় ফর্মপ্রতি ২৫০ টাকা

ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্য়াঙ্কিংয়ের মাধ্যমে ফর্মের টাকা দেওয়া যাবে।

WBBPE ওয়েবসাইটে গিয়ে (https://wbbprimaryeducation.org/) অনলাইনে আবেদন করা যাবে।

১৪ সেপ্টেম্বরে সন্ধে ৭টা থেকে ৪ অক্টোবরের রাত ১১টা ৫৯ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ৫ অক্টোবর রাত ১১টা ৫৯ পর্যন্ত ফর্মের টাকা দেওয়া যাবে।

আরও পড়ুন: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ, কত শূন্যপদ রয়েছে?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Government Jobs : সরকারি চাকরির ছড়াছড়ি, অগাস্টে SBI, BOB, NTPC ছাড়াও বহু পদে নিয়োগ, আবেদনের লাস্ট ডেট কবে ?  
সরকারি চাকরির ছড়াছড়ি, অগাস্টে SBI, BOB, NTPC ছাড়াও বহু পদে নিয়োগ, আবেদনের লাস্ট ডেট কবে ?  
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Independence Day 2026: ১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget