এক্সপ্লোর

Hooghly Weather Update: আংশিক মেঘলা আকাশ, আজও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা হুগলিতে

Weather Update for Hooghly: আজ বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলা হুগলিতে।

Hooghly Weather Update: আজ হুগলি জেলার আবহাওয়া (Weather Forecast) কেমন থাকবে জেনে নিন। দক্ষিণবঙ্গের এই জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। অন্যদিকে সর্বনিম্ন (Weather Update) তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৮ শতাংশ, যা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। আজও হুগলি জেলার বিভিন্ন অংশে বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল রবিবার কলকাতা- সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিনভর বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে। সোমবার থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরে ইতিমধ্যেই নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং তা ঘনীভূতও হয়েছে। এই নিম্নচাপের প্রভাবেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। উপকূলের জেলা এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সপ্তাহান্তে ভারী বৃষ্টির ভ্রুকুটির কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহের শুরুতে ওড়িশা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ মধ্যপ্রদেশের দিকে সরে গেলেও ভ্রুকুটি নতুন নিম্নচাপের। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে রবিবারই তা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের অভিমুখ রয়েছে ওড়িশার দিকে। আজ থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার কথা রয়েছে।

ঝোড়ো হাওয়া আর বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির কারণে আবহাওয়া এখন অনেকটাই মনোরম। কিন্তু অত্যধিক আপেক্ষিক আর্দ্রতার কারণে মাঝে মধ্যেই ভ্যাপসা গুমোট গরম এবং হাঁসফাঁস পরিস্থিতি অনুভব করবেন হুগলির বাসিন্দারা। রাতের বেলায় তাপমাত্রা আরও কমতে পারে। সেই সঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ ও হাওয়ার গতিবেগ। 

হুগলি জেলার ভৌগলিক অবস্থান (Hooghly Geographical Situation): কলকাতার উত্তর দিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং বিখ্যাত নদী হুগলির পশ্চিম তীরে অবস্থিত হুগলি জেলা। এই নদীর নাম অনুসারেই জেলার নামকরণ হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ মিটার উপরে অবস্থিত এই জেলার পূর্বে রয়েছে হুগলি নদী অবস্থিত। হুগলির দক্ষিণে রয়েছে হাওড়া জেলা এবং উত্তরে বর্ধমান। এছাড়াও এর উত্তর-পশ্চিমে বাঁকুড়া জেলা এবং দক্ষিণ-পশ্চিমে মেদিনীপুর জেলার অবস্থান। হুগলি জেলার চারটি উপবিভাগ রয়েছে। সেগুলি হল যথাক্রমে- চুঁচুড়া, শ্রীরামপুর, চন্দননগর এবং আরামবাগ। এই জেলার সফর দফতর অবস্থিত চুঁচুড়ায়। 

আরও পড়ুন- সকালের দিকে ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদে, আংশিক মেঘলা থাকবে আকাশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget