এক্সপ্লোর

Hooghly Weather Update: হুগলি জেলার আবহাওয়া আজ কেমন থাকবে?

Weather Update for Hooghly: হুগলি জেলার আবহাওয়া আজ কেমন থাকবে দেখে নিন। দক্ষিণবঙ্গের এই জেলায় তাপমাত্রা আজ কত থাকতে পারে?

Hooghly Weather Update: আজ ২২ অগস্ট, ২০২২ সোমবার হুগলি জেলার আবহাওয়া (Hooghly Weather Update) কেমন থাকবে দেখে নিন। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা (Hooghly Weather Forecast) থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ আকাশ আংশিক মেঘলা, প্রায় ৫০ শতাংশ। আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৮৪ শতাংশ। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় ৮৮ শতাংশ, যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। অর্থাৎ অতিরিক্ত আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। ভ্যাপসা গুমোট গরমে হাঁসফাঁস করতে পারেন হুগলির বাসিন্দারা। গতকাল থেকে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের প্রভাব কিছুটা কমেছে হুগলি জেলায়। তবে গতকালও দক্ষিণবঙ্গের এই জেলার বেশ কিছু অংশে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে। আজও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ হুগলি জেলায় হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪ কিলোমিটারের আশপাশে। 

প্রসঙ্গত উল্লেখ্য, উত্তর বঙ্গোপসাগরে গত বৃহস্পতিবার তৈরি হয়েছিল নিম্নচাপ। সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে আরও গভীর হয়েছে। তার প্রভাবেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুক্র ও শনিবার ঝড়বৃষ্টি হয়েছে। আগামীকাল হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত কয়েকদিন ধরে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। উপকূলীয় এবং পশ্চিমাঞ্চলের জেলায় বৃষ্টির পরিমাণ বেশি ছিল। অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বৃষ্টির পরিমাণ ছিল তুলনায় কিছুটা কম। অর্থাৎ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়েছিল এইসব জেলায়। ঝড়বৃষ্টির জেরে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক হয়েছিল। তবে গতকাল থেকে ফের আর্দ্রতাজনিত অস্বস্তি শুরু হয়েছে। স্বাভাবিকের তুলনায় আপেক্ষিক আর্দ্রতা অনেকটাই বেশি হওয়ার ফলে সর্বোচ্চ তাপমাত্রা যা, তা অনুভূত হবে কিছুটা বেশি।  

হুগলি জেলার ভৌগলিক অবস্থান (Hooghly Geographical Situation): কলকাতার উত্তর দিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং বিখ্যাত নদী হুগলির পশ্চিম তীরে অবস্থিত হুগলি জেলা। এই নদীর নাম অনুসারেই জেলার নামকরণ হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ মিটার উপরে অবস্থিত এই জেলার পূর্বে রয়েছে হুগলি নদী অবস্থিত। হুগলির দক্ষিণে রয়েছে হাওড়া জেলা এবং উত্তরে বর্ধমান। এছাড়াও এর উত্তর-পশ্চিমে বাঁকুড়া জেলা এবং দক্ষিণ-পশ্চিমে মেদিনীপুর জেলার অবস্থান। হুগলি জেলার চারটি উপবিভাগ রয়েছে। সেগুলি হল যথাক্রমে- চুঁচুড়া, শ্রীরামপুর, চন্দননগর এবং আরামবাগ। এই জেলার সফর দফতর অবস্থিত চুঁচুড়ায়। 

আরও পড়ুন- রোদের তেজ না ঝেঁপে বৃষ্টি? কেমন থাকবে আজ বাঁকুড়ার আবহাওয়া?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানাল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানাল...
Tarapith Hotel Fire : 'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়

ভিডিও

Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget