এক্সপ্লোর

Purba and Paschim Burdwan Weather : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব কি পড়বে দুই বর্ধমানে ? আজ কেমন থাকবে আবহাওয়া ?

Weather Forecast of Purba and Paschim Burdwan : দুই জেলার আবহাওয়ার বিস্তারিত জেনে নিন...

বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। অন্যদিকে, শিল্পভিত্তিক পশ্চিম বর্ধমান (Paschim Burdwan) জেলাতেও রয়েছে কৃষিকাজ।

দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের আজকের আপডেট কী-

সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature)- ২৬ ডিগ্রি সেলসিয়াস

সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature)- ২২ ডিগ্রি সেলসিয়াস

আবহাওয়ার প্রকৃতি (Nature of Weather)- বৃষ্টির সম্ভাবনা

বাতাস- ২০ কিমি/ঘণ্টায়

আর্দ্রতা - ৮৪ শতাংশ

সূর্যোদয়- ৫টা ৩৯ মিনিটে

সূর্যাস্ত- ৫টা ০৫ মিনিটে

দেখে নেওয়া যাক পশ্চিম বর্ধমানের আজকের আপডেট কী -

সর্বোচ্চ তাপমাত্র- ২৩ ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশ। বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৩ কিমি।

বঙ্গের আবহাওয়া-

আলোর উত্‍সবের মাঝেই হাজির হয়েছে দুর্যোগের অন্ধকার। মঙ্গলবার সকালে, স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় সিত্রাং। তার জেরে, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলভাগে কালীপুজোয় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ক্রমে শক্তি সঞ্চয় করছে সে, ধেয়ে আসছে উপকূলের দিকে। মঙ্গলবার সকালে, স্থলভাগে আছড়ে পড়ার কথা। দীপাবলির উত্‍সবের মাঝেই, রাজ্যের আকাশে, সিত্রাং-এর ঘনঘটা! যার জেরে রবিবার থেকেই আকাশের মুখ ভার।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। বর্তমানে, তা অবস্থান করছে, সাগর আইল্যান্ড থেকে সাড়ে ৫০০ কিলোমিটারের কিছু বেশি দূরে এবং বাংলাদেশের বরিশাল থেকে ৭০০ কিলোমিটারের বেশি দূরে।

মঙ্গলবার, কালীপুজোর পরদিন সকালে, স্থলভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড় সিত্রাং। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলাদেশের বরিশালের কাছে, তিনকোণা আইল্যান্ড ও সন্দ্বীপের মাঝখান দিয়ে ল্যান্ডফল করবে সিত্রাং। যার জেরে সবথেকে বেশি ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকার।

সোম ও মঙ্গল, অর্থাত্‍, কালীপুজোর দিন ও তার পরের দিন, বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। সোমবার দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুত্‍ সহ ভারী থেকে অতিভারীর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার, দুই ২৪ পরগনা ও নদিয়ায় ভারী বৃষ্টি হবে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন ; ফের আরেক ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, কোন দেশ নাম রেখেছে সিত্রাংয়ের ?

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?

ভিডিও

Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget