এক্সপ্লোর

North Bengal Weather Update : দক্ষিণের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সতর্কতা, কোথায় কোথায় বেশি দুর্যোগের আশঙ্কা ?

Weather Forecast : বৃহস্পতিবার দশমীতে ভারী বৃষ্টি শুরু হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার - উত্তরের এই ৫ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : দক্ষিণবঙ্গের পাশাপাশি পুজোর মধ্যে বৃষ্টি চলেছে উত্তরবঙ্গেও। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বুধবার নবমী থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের প্রায় সব জেলাতেই। আংশিক মেঘলা আকাশ থেকে মেঘলা আকাশের সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মূলত বিক্ষিপ্ত বৃষ্টি হবে। 

বৃহস্পতিবার দশমীতে ভারী বৃষ্টি শুরু হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার - উত্তরের এই ৫ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর- এই দুই জেলায়। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। 

শুক্রবার এবং শনিবার, অর্থাৎ একাদশী এবং দ্বাদশীতেও দুর্যোগের আবহাওয়া বজায় থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং-সহ উত্তরের উপরের পার্বত্য পাঁচ জেলাতে দুর্যোগের আশঙ্কা বেশি রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। উত্তরের নীচের দিকের জেলা মালদা ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে ঝোড়ো বাতাস বইবে। 

রবিবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি - এই পাঁচ জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আগের তুলনায় কিছুটা কমবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলায়। ভারী বৃষ্টি হতে পারে শুধুমাত্র দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে। অন্যান্য জেলায় তুলনায় কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

চলতি বছর প্রচুর বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। বর্ষার বৃষ্টি ছাড়াও নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি হয়েছে উত্তরের বিভিন্ন জেলায়। তিস্তা নদীতে জলস্তর বেড়ে গিয়েছিল। যার জেরে ভেসে গিয়েছে রাস্তাঘাট। নাগাড়ে বৃষ্টির জেরে ভেঙেছে রাস্তাঘাট। বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের যে পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন, সেগুলি সবকটিই পার্বত্য অঞ্চল। তার ফলে রাস্তায় ধস নামার এবং ওই অঞ্চলের নদীতে জলস্তর বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফের একবার ব্যাহত হতে পারে জনজীবন। কবে পুরোপুরি বৃষ্টি থামবে, সেই আশাতেই রয়েছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। 

সেরা শিরোনাম

News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget