এক্সপ্লোর

আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ পরিণত হবে গভীর নিম্নচাপে, জারি হাই অ্যালার্ট

মৎসজীবীদের সমুদ্র থেক ফেরাতে আকাশপথে নজরদারি চালাচ্ছে কোস্টগার্ড। 

কলকাতা: ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপ পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ৭০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গ ও ওড়িশার কোস্টগার্ডকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। হাই অ্যালার্ট জারি করা হয়েছে ওড়িশা ও পশ্চিমবঙ্গের সমস্ত ইউনিটকেও। কোস্টগার্ডের তরফে মৎসজীবীদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মৎসজীবীদের সমুদ্র থেক ফেরাতে আকাশপথে নজরদারি চালাচ্ছে কোস্টগার্ড। 

বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। বঙ্গোপসাগরে আজই তৈরি হচ্ছে নিম্নচাপ। সঙ্গে জোড়া ঘূর্ণাবর্ত। ত্রিফলা আক্রমণে ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আগেই জানানো হয়েছিল। কাল থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। উপকূলবর্তী দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বইতে পারে তীব্র ঝোড়ো হাওয়া। রবি ও সোমবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জারি থাকবে হলুদ সতর্কতা। মত্স্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কতা। শনিবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

একটা দুর্যোগ। এতগুলো প্রাণহানি। এখনও বহু জায়গায় জল যন্ত্রণার করুণ ছবি। একটা বিপর্যয়ের ধাক্কা এখনও কাটিয়ে সামলে উঠতে পারেনি কলকাতা। এরমধ্যে উদ্বেগ বাড়াচ্ছে আরও দুই নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ, আগামী ১২ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে। তা ক্রমশ সরে যাবে ওড়িশা উপকূলের দিকে। তার জেরে, রবিবার পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ওইদিনই বঙ্গোপসাগরে তৈরি হবে, আরও একটি ঘূর্ণাবর্ত। 

তার অভিমুখ উত্তরে, অর্থাত্‍ এরাজ্যের দিকে। নতুন ঘূর্ণাবর্তের কারণে, সোমবার দুই মেদিনীপুর, ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরদিন, অর্থাত্‍, মঙ্গলবার, দক্ষিণবঙ্গের সর্বত্র ভারী বৃষ্টি হবে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা,হাওড়া,হুগলি, বাঁকুড়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে, উপকূল এলাকায়, ৭০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। 

পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে কোস্ট গার্ডকে। জারি করা হয়েছে হাই অ্যালার্ট। আগামী বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যেই মাঝ সমুদ্রে রয়েছেন, তাঁদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে উপকূলরক্ষী বাহিনী। মৎসজীবীদের ফেরাতে আকাশপথে নজরদারি চালাচ্ছে কোস্টগার্ড। শুক্রবার, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ও কাকদ্বীপে প্রশাসনের তরফে মাইকে সতর্ক করা হয়।  

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget