এক্সপ্লোর

Weather Update: উপড়ে পড়েছে গাছ, অবিরাম বৃষ্টি, ঝড়ের তাণ্ডবে তছনছ উত্তরবঙ্গ

North Bengal Weather Update: কোথাও ঝড়ের দাপটে উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি, গাছ পড়ে ভেঙে গিয়েছে টিনের চাল। কোথাও আবার উড়ে গেছে ঘরের ছাউনি।

কলকাতা: দক্ষিণবঙ্গের (South Bengal) পর এবার উত্তরবঙ্গে ঝড়ের তাণ্ডব। মঙ্গলবার ঝড়ের দাপটে ঘর ভাঙল তুফানগঞ্জ নাককাটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায়। পাশাপাশি শিলিগুড়ির (Siliguri) বিভিন্ন এলাকায় ঝড়ের দাপটে গাছ উপড়ে পড়ে রাস্তার ওপর। সিকিম পাহাড়ে মঙ্গলবার রাত থেকে অবিরাম বৃষ্টির জেরে জলপাইগুড়ির টোটগাও এলাকায় বাড়ে তিস্তার জলস্তর। 

ঝড়ের দাপট উত্তরবঙ্গে: কোথাও ঝড়ের দাপটে উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি, গাছ পড়ে ভেঙে গিয়েছে টিনের চাল। কোথাও আবার উড়ে গেছে ঘরের ছাউনি। রেমালের রেষ কাটতে না কাটতে অন্য় এক ঝড়ের তাণ্ডবে তছনছ তুফানগঞ্জ নাককাটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় ৫০ টি বাড়ি। ঘরের ছাদে গাছ ভেঙে পড়ে আহত হয়েছেন একজন। তাঁকে ভর্তি করা হয়েছে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। পাশাপাশি ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে এবং গাছ পড়ে অবরুদ্ধ হয়ে পড়েছে তুফানগঞ্জ-বালাভূত রাজ্য সড়ক। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাত ২টো নাগাদ তুফানগঞ্জে শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি। আর তার জেরেই ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি। বিদ্যুৎহীন হয়ে পড়ে নাককাটিগছ এলাকার বিস্তীর্ণ অংশ।

অন্য়দিকে, মঙ্গলবার ঝড়ের অভিঘাতে শিলিগুড়ির কলেজ পাড়া, হাকিম পাড়া, সেবক রোডের বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়ে রাস্তার ওপর। জলমগ্ন হয়ে পড়ে শিলিগুড়ি শহরের কয়েকটি জায়গা। সিকিম পাহাড়ে মঙ্গলবার রাত থেকে অবিরাম বৃষ্টির জেরে জলপাইগুড়ির টোটগাও এলাকায় বাড়ে তিস্তার জলস্তর। আর তাতেই চিন্তার ভাঁজ পড়েছে টোটগাও এলাকার বাসিন্দাদের কপালে। তাঁদের আশঙ্কা জল আর কিছুটা বাড়লে তা ঢুকে পড়বে ঘরে। জলপাইগড়ির নাথুয়ার চরে তিস্তার জল বাড়ার আশঙ্কায় প্রশাসনের তরফে তৈরি করা হয়েছে কন্ট্রোল রুম। এলাকাবাসীর উদ্দেশ্য়ে দেওয়া হচ্ছে সতর্কবার্তা।

এদিকে, ঘূর্ণিঝড় রেমাল চলে যাওয়ার পরই একধাক্কায় ৪-৫ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে দক্ষিণবঙ্গের। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০ ছুঁইছুঁই, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি, এই তিন জেলায় ঝোড়ো হাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। শনিবার ভোটের দিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Weather Update: জুনের শুরুতেই ভিজবে এই জেলাগুলি, উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget