এক্সপ্লোর

Weather Update: জুনের শুরুতেই ভিজবে এই জেলাগুলি, উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা

Weather Forecast: জুনের শুরুতেই ফের বৃষ্টির ভ্রুকুটি। দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা। উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি।

ঝিলম করঞ্জাই, কলকাতা: বাংলায় শেষ দফার ভোটের দিন বৃষ্টির সম্ভাবনা। ভোটের ফল ঘোষণার দিনও বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। জারি করা হয়েছে কমলা সতর্কতা। 

বৃষ্টির পূর্বাভাস বঙ্গে: জুন মাসের প্রথম চারদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার, কোথাও ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার হলুদ সতর্কতা রয়েছে। অন্যদিকে, আজ থেকে শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি, এই ৫ জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবেই উত্তরবঙ্গে এই বৃষ্টি। এর মধ্যেই আশার খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। ১০ জুনের মধ্যে বঙ্গে পা রাখতে পারে বর্ষা। তবে সবটাই নির্ভর করছে কেরলে কবে বর্ষা ঢুকবে তার ওপর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

  • জুন মাসের ১ থেকে ৪ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে বৃষ্টি হবে। বজ্র বিদ্যুৎ সহ হালকা  থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। 
  • বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ এবং কোথাও কোথাও ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
  • দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় বজ্রপাতের সতর্কতা জারি। 

উত্তরবঙ্গের আবহাওয়া

  • আজ, কাল ও পরশু উত্তরের ৫ জেলায় কমলা সতর্কতা। 
  • দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হবে। 
  • এর মধ্যে জলপাইগুড়ি , আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 
  • ১ এবং ২ জুন উত্তরের এই ৫ জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে। 

গত রবিবার মধ্যরাতে বাংলায় আছড়ে পড়েছিল রেমাল। যার প্রভাবে সোমবারও ভারী বৃষ্টি হয় দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হয়েছে উত্তরের জেলাগুলিতে। তবে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের বৃষ্টির জন্য রেমালের ছেড়ে যাওয়া জলীয় বাষ্প দায়ী। সঙ্গে আছে শক্তিশালী অক্ষরেখা। দক্ষিণের বৃষ্টির জন্য আঞ্চলিক মেঘপুঞ্জ দায়ী। এই স্থানীয় মেঘপুঞ্জ পরোক্ষে রেমাল দায়ী। কারণ ভারী বৃষ্টির পর ভূপৃষ্ঠে থাকা জল সূর্যের তাপে নতুন করে জলীয় বাষ্প তৈরি করছে। এদিন বর্ষা প্রবেশ নিয়ে আশার কথা শুনিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কেরলে মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিবেশ। জুন মাসের ১০ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। কেরলে কবে বর্ষা ঢুকবে তার উপর নির্ভর করছে সবটা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Weather Update: উপড়ে পড়েছে গাছ, অবিরাম বৃষ্টি, ঝড়ের তাণ্ডবে তছনছ উত্তরবঙ্গ

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget