এক্সপ্লোর

Weather Update: ১৩ বছরে উষ্ণতম ১৫ জানুয়ারি, প্রবল কুয়াশার দাপট

Winter Update:সকাল থেকে ঘন কুয়াশা। তার জেরে হাওড়া স্টেশনে পূর্ব ও দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়।

সঞ্চয়ন মিত্র ও সুনীত হালদার, কলকাতা ও হাওড়া: কলকাতা থেকে জেলা, সকাল থেকে ঘন কুয়াশার (Dense Fog) দাপট। এর মধ্যেই কুড়ির কাছাকাছি পারদ। কলকাতায় (Kolkata) আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৫ ডিগ্রি বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গত ১৩ বছরে এটাই উষ্ণতম ১৫ জানুয়ারি। মকর সংক্রান্তিতে এবার কনকনে ঠান্ডা থাকবে না বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর (Weather Department)। তবে সোম ও মঙ্গলবার তাপমাত্রা কিছুটা নামবে। বুধবার থেকে আবার ঊর্ধ্বমুখী হবে পারদ। মঙ্গল থেকে বৃহস্পতিবারের মধ্যে কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কুয়াশার দাপট:
সকাল থেকে ঘন কুয়াশা। তার জেরে হাওড়া স্টেশনে (Howrah Station) পূর্ব ও দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। বেশ কিছু দূরপাল্লার ট্রেন দেরিতে ছাড়ছে। হাওড়ায় দেরিতে ঢুকেছে আরও কয়েকটি ট্রেন। তবে লোকাল ট্রেন চলাচলের ওপর তেমন প্রভাব পড়েনি বলে রেল সূত্রে খবর। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ডাউন জোধপুর এক্সপ্রেস আ়ড়াই ঘণ্টা, ডাউন অমৃতসর মেল ৬ ঘণ্টা ২০ মিনিট, ডাউন দুন এক্সপ্রেস ৫ ঘণ্টা, ডাউন বিভূতি এক্সপ্রেস ও ডাউন কালকা মেল ১ ঘণ্টা ২০ মিনিট দেরিতে চলছে।দক্ষিণ-পূর্ব রেলের শাখায় সাড়ে ৩ ঘণ্টা দেরিতে চলছে ডাউন পুণে-আজাদহিন্দ এক্সপ্রেস। কুয়াশার কারণে আজ সকালে পুরী এক্সপ্রেস দেড়ঘণ্টা দেরিতে হাওড়ায় ঢোকে। হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস ২ ঘণ্টা দেরিতে, সকাল ৮টা ৫০-এ ছাড়বে বলে রেলের তরফে জানানো হয়েছে। 

ঘন কুয়াশার চাদরে মোড়া রবিবারের সকাল। সল্টলেক, নিউটাউন এবং কলকাতা বিমানবন্দরের দৃশ্যমানতা গতকাল রাত আড়াইটের পর থেকেই নামতে শুরু করে। সকালে দৃশ্যমানতা ৫০ মিটারে পৌঁছয়। এর ফলে কলকাতা বিমানবন্দর থেকে বিমান ওঠানামার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল ব্যাহত হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এই আবহেই চলছে গঙ্গাসাগরে পুণ্যস্নান। কাতারে কাতারে পুণ্যার্থী ভিড় জমিয়েছেন সাগর সঙ্গমে। চলছে মকর সংক্রান্তির পুণ্যস্নান। মাহেন্দ্রক্ষণ শুরু হয়েছে গতকাল সন্ধে ৬টা ৫৩ মিনিট থেকে। আজ সন্ধে ৬টা ৫৩ পর্যন্ত থাকবে।

আরও পড়ুন: সন্ধে পর্যন্ত মাহেন্দ্রক্ষণ, সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড় গঙ্গাসাগরে

সেরা শিরোনাম

West Bengal News Live: দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
Kali Pujo 2026: কাঁধে চড়ে গ্রাম পরিক্রমায় বের হন চার বোন, অভিনব এক কালীপুজোর কাহিনি
কাঁধে চড়ে গ্রাম পরিক্রমায় বের হন চার বোন, অভিনব এক কালীপুজোর কাহিনি

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget