এক্সপ্লোর

Weather Update: কলকাতাসহ দক্ষিণবঙ্গে আরও ৪৮ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে বর্ষণ চলবে ৩ দিন

কলকাতা তো বটেই, বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুত্‍সহ বৃষ্টির সম্ভাবনা।

সঞ্চয়ন মিত্র, সুদীপ চক্রবর্তী ও আবির ইসলাম, কলকাতা: আরও ৪৮ ঘণ্টা কলকাতাসহ (Kolkata) দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টি হতে পারে আগামী ৩ দিন। পূর্বাভাস আবহাওয়া দফতরের। আজ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় স্বস্তি ফিরেছে দক্ষিণবঙ্গে (South Bengal)। আগামীকাল দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। তা শক্তিশালী হলে পরিণত হতে পারে নিম্নচাপে (Depression)। 

স্বস্তির ধারাপাত দক্ষিণবঙ্গ জুড়ে। আকাশ কালো করে মেঘ। প্রবল বৃষ্টির পাশাপাশি ঝোড়া হাওয়া। স্বস্তি পেল শহর। কলকাতা তো বটেই, বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুত্‍সহ বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।  

উত্তরবঙ্গে আগামী ৭২ ঘণ্টা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দুপুরে তুমুল বৃষ্টি হয় উত্তর দিনাজপুরের ইটাহার ও রায়গঞ্জে। ইটাহারে বৃষ্টির জেরে কিছু রাস্তা জলমগ্ন হয়ে পড়ে।  
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, বাসন্তী, গোসাবায় ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয় বীরভূমের বোলপুর, রামপুরহাট, দুবরাজপুরে। এ ছাড়াও বৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমান, বাঁকুড়ায়। 

এই বৃষ্টির মধ্যেই ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। তা শক্তিশালী হলে পরিণত হবে নিম্নচাপে। রবিবার নাগাদ তা আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেই গভীর নিম্নচাপ আরও শক্তিবৃদ্ধি করে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। এই অবস্থায় দক্ষিণ আন্দামান সাগরে আবহাওয়া-পরিস্থিতির ওপর নিরন্তর নজর রেখে চলেছেন আবহবিদরা। 

মালদা: ৫ মে (May) মালদায় (Malda) সর্বোচ্চ তাপমাত্রা একলাফে বেড়ে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। আজ সারাদিন মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামীকাল থেকে পরিষ্কার আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্ব মেদিনীপুর: আজ বৃহস্পতিবার, পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। যদিও অনুভূত তাপমাত্রা বা real feel ৪৩ ডিগ্রি সেলসিয়াস। UV Index- ১২ যা যথেষ্ট বেশি এবং ত্বকের জন্য ক্ষতিকর। এদিন পূর্ব মেদিনীপুর জেলায় আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে। এদিন জেলায় দক্ষিণ-দক্ষিণ পশ্চিম দিক থেকে বাতাস বইবে। বাতাসের গতিবেগ মোটামুটি ১০-১১ কিমি প্রতি ঘণ্টা থাকবে। মাঝেমধ্যে জেলার কিছু কিছু এলাকায় দমকা বাতাস বইতে পারে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: নিট আন্দোলনকারীদের ওপর ছররা গুলি ব্যবহারের কথা স্বীকার, 'প্রাণঘাতী নয় এমন ৫৫টি শেল ফাটানো হয়েছিল'
নিট আন্দোলনকারীদের ওপর ছররা গুলি ব্যবহারের কথা স্বীকার, 'প্রাণঘাতী নয় এমন ৫৫টি শেল ফাটানো হয়েছিল'
Raid in Blood Bank: রক্তের 'হোম ডেলিভারি', ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ; রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
রক্তের 'হোম ডেলিভারি', ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ; রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh on MMSBY: গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
Dilip Ghosh:
"সবকটাকে ভিতরে ঢোকাবে সরকার, ... পড়ুয়াদের নাচাচ্ছিল", ককরোচ জনতা পার্টির আন্দোলনকে 'দেশবিরোধী' কটাক্ষ দিলীপ ঘোষের

ভিডিও

Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর
Haldia News: হলদিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল বেআইনি INTTUC-র ৩টি অফিস | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget