এক্সপ্লোর

Weather Update : উত্তুরে হাওয়া আটকাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, আগামী ৪ দিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা

Winter Update : আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝায় বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। যাতে বাড়ছে তাপমাত্রা। আগামী ৪ দিনই নয়, আবহাওয়া দফতরের পূর্বাভাস, তারপরও তাপমাত্রার বড় একটা হেরফের হওয়ার সম্ভাবনা কম।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : ভিলেন সেই পশ্চিমী ঝঞ্ঝা। বছরের শুরুতেই শীতের (Winter) ব্যাটে রানের খরা। ঠান্ডার আমেজ গায়ে মেখে শীতের মরশুমি ফল, পিঠে পুলি, খাওয়ার আনন্দ মাটি। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meterological Office) পূর্বাভাস বলছে, শুক্রবার থেকে ৪ দিন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। 

ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪ দিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা। উত্তুরে হাওয়ার মুখে দেওয়াল তুলেছে পশ্চিমী ঝঞ্ঝা। সেই কারণেই তাপমাত্রার বৃদ্ধি বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। তবে কিছু কিছু জেলায় কুয়াশার সতর্কতা থাকছে। আগামী ১০ জানুয়ারি দার্জিলিং, কালিম্পং, ঝাড়খণ্ড সংলগ্ন রাজ্যের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, '৪ দিন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে শুক্রবার থেকে। ১০ জানুয়ারি দার্জিলিং, কালিম্পং, ঝাড়খণ্ড সংলগ্ন রাজ্যের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।' 

কিন্তু কেন শীতের এই ছন্দপতন? আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া।  তার জেরেই বাড়ছে তাপমাত্রা। শুধু আগামী ৪ দিনই নয়, আবহাওয়া দফতরের পূর্বাভাস, তারপরও তাপমাত্রার বড় একটা হেরফের হওয়ার সম্ভাবনা কম। তাহলে এই মরশুমে কি কনকনে ঠান্ডার আমেজ আর রাজ্যবাসী সেভাবে পাবেন না? পশ্চিমী ঝঞ্ঝার গতিপ্রকৃতির মধ্যেই এর উত্তর লুকিয়ে।  

 

একঝলকে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা-

দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস।

কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস।

কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।

জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।

একঝলকে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা

পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।

বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।

বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।

নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।

পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।

বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন- শীতের আমেজ বজায় থাকলেও ফের ঊর্ধ্বমুখী পারদ, আজ কেমন উত্তর ২৪ পরগণার আবহাওয়া?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
Hamim Mondal Case: 'আমাদের বাংলাদেশ থেকে মদত করে', বাড়িতে আর কী কী 'গোপন কথা' বলেছিল এই 'বোরখাওয়ালি'?
'আমাদের বাংলাদেশ থেকে মদত করে', বাড়িতে আর কী কী 'গোপন কথা' বলেছিল এই 'বোরখাওয়ালি'?
Hamim Mondal Case: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী
জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী
Accident News : কাকভোরে ইএম বাইপাসে দুর্ঘটনা, ডিভাইডারে উঠল বেপরোয়া গাড়ি
কাকভোরে ইএম বাইপাসে দুর্ঘটনা, ডিভাইডারে উঠল বেপরোয়া গাড়ি

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget