এক্সপ্লোর

Weather Update: উত্তরবঙ্গে কমলা সতর্কতা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।

কলকাতা: দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও, উত্তরবঙ্গে জারি হয়েছে কমলা সতর্কতা। আজ দিনভর মেঘলা আকাশ। উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ দু’-এক পশলা বৃষ্টি হতে পারে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস,মৌসুমী অক্ষরেখা গোরক্ষপুর থেকে পূর্বে সরে হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। শুক্রবার থেকে এটি ক্রমশ দক্ষিণের দিকে সরবে।
এছাড়া, উত্তরে রাজস্থান এবং দক্ষিণে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ু উপকূলে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এছাড়া, শুক্রবার নাগাদ পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তার জেরে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার এই পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। জেলাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতা। প্রবল বৃষ্টির জেরে, দার্জিলিং, কালিম্পঙে ধসের আশঙ্কা রয়েছে। মালদা ও দুই দিনাজপুরের কিছু অংশে জারি হয়েছে হলুদ সতর্কতা। এই দুই জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। 

নর্থ বেঙ্গলের ৫ জেলায় ২৭ তারিখ পর্যন্ত হেভি বৃষ্টি হবে। মালদা, দুই দিনাজপুরেও বৃষ্টি হবে। ২৮ তারিখ থেকে কমতে শুরু করবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুত্‍সহ হালকা থেকে মাঝারি পরিমান বৃষ্টি হতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে। পশ্চিমের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমানে।

উল্লেখ্য, তিস্তা নদীর দোমহনী থেকে বাংলাদেশ পর্যন্ত এলাকায় হলুদ সংকেত জারি করল সেচ দফতর। পাহাড়ে অতি ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার গাজোলডোবা ব্যারেজ থেকে ২৫২৪ কিউমেক জল ছাড়া হয়েছে এখনও পর্যন্ত। আর এতে জেলার বিভিন্ন ছোটো নদীগুলোতে জল বেড়ে যাওয়ার আশঙ্কায় আগেভাগে সতর্ক করা হল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
RG Kar Case Update: অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
Birbhum Tulu Mondal: নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র
নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, বাতিল আবেদন নিয়ে কী বললেন বিজেপি বিধায়ক?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, বাতিল আবেদন নিয়ে কী বললেন বিজেপি বিধায়ক?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget