এক্সপ্লোর

Weather Update: সরছে নিম্নচাপ, তবে এখনই বৃষ্টি থেকে স্বস্তি মিলবে না! উত্তর থেকে দক্ষিণ, কোথায় কোথায় জারি সতর্কতা?

Rain Forecast: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। আগামী সোমবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও।

কলকাতা: স্বস্তির খবর কলকাতাবাসীর জন্য। প্রায় ১ সপ্তাহ ধরে যে একঘেয়ে বৃষ্টি চলছিল কলকাতায়, তার থেকে স্বস্তি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের ওপর যে নিম্নচাপ ঘনীভূত হয়েছিল, তা সরে গিয়েছে ঝাড়খণ্ডের দিকে। ফলে একঘেয়ে ঝিরঝিরে বৃষ্টি থেকে মুক্তি। তবে একেবারে বর্ষা সরে যাচ্ছে না এখনই। স্ট্রং মনসুন ফ্লো থাকার কারণে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। মেঘলা আকাশ, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। আগামী সোমবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও। বিক্ষিপ্তভাবে দুই এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ সরেছে দক্ষিণ ঝাড়খন্ড ও সংলগ্ন এলাকায়। এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। এর অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক। এটি খুব ধীরে ধীরে ঝাড়খন্ড পেরিয়ে উত্তর ছত্রিশগড়ের দিকে এগিয়ে যাবে। মৌসুমী অক্ষরেখা শ্রী গঙ্গানগর দিল্লী বান্দা চুর্ক থেকে ঝাড়খণ্ডের নিম্নচাপ হয়ে বাংলার দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আসাম থেকে বিদর্ভ পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এবং ঝাড়খণ্ডের নিম্নচাপের উপর দিয়ে রয়েছে আরও একটি অক্ষরেখা। পঞ্জাব সৌরাষ্ট্র এবং উত্তর-পূর্ব আসামে রয়েছে ঘূর্ণাবর্ত।

দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পূর্ব-পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ জেলাতে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা কমবে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। নদীয়া মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান বীরভূম জেলার বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি।

আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা অনেকটা কমবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য কমবে উত্তরবঙ্গে। কোনো কোনো জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget