এক্সপ্লোর

Weather Update: ভোটের পরেরদিন থেকেই আবহাওয়ার বড় বদল! ভীষণ ঝড়বৃষ্টির পূর্বাভাস, আর কী জানাচ্ছে ওয়েদার দফতর?

Weather Update News: কলকাতার দিকে চোখ রাখলে দেখা যাবে, তাপমাত্রার বেশ কয়েক ডিগ্রি পতন হয়েছে

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • গতকাল রাত থেকে বৃষ্টি, কমেছে তাপমাত্রা।
  • রবিবার পর্যন্ত রাজ্যে জারি বৃষ্টির পূর্বাভাস।
  • দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি।
  • কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

কলকাতা: গতকাল, ২৯ তারিখ নির্বাচনের রাত থেকেই, কলকাতা ও তার আশেপাশের জেলায় আবহাওয়ার বড় বদল হয়েছে। গতকাল রাত থেকেই কলকাতা ও তার আশেপাশের জেলাগুলিতে বৃষ্টি হয়েছে, এর ফলে বেশ খানিকটা কমে গিয়েছে তাপমাত্রা। আজ বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ ছিল। মাঝে মাঝে রোদ উঠলেও, দাবদাহ ছিল, তা বলা যায় না একেবারেই। আর এবার, বড় আপডেট দিল আবহাওয়া দফতর। জানিয়ে দিল, রবিবার পর্যন্ত রাজ্যে জারি থাকবে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিন ভোটের কারণে রাজনীতির হাওয়া গরম থাকলেও, কয়েকটা দিন আবহাওয়ার দিক থেকে কিছুটা আরাম পাবে শহরবাসী।

কেমন থাকবে আবহাওয়া?

আবহাওয়া দফতর বলছে, বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত, ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

আরও পড়ুন: Election News Live Updates: 'মানুষকে জব্দ করতে চেয়েছিল, ভোটবাক্সে নিজেরাই জব্দ হয়ে গিয়েছে', বিজেপিকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের

 

কলকাতার আবহাওয়া

কলকাতার দিকে চোখ রাখলে দেখা যাবে, তাপমাত্রার বেশ কয়েক ডিগ্রি পতন হয়েছে। গতকাল, নির্বাচনের দিন সন্ধে থেকেই কলকাতা আর তার আশেপাশের অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবারও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে কলকাতা আর তার আশেপাশের এলাকায়। কলকাতায় পরশু থেকেই সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পতন লক্ষ্য করা যাচ্ছিল। আগামী ৪৮ ঘণ্টায় পারদ পতন হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে এই মুহূর্তে আবহাওয়ার দিক থেকে একটু স্বস্তি পাবে পশ্চিমবঙ্গবাসী। 

উত্তরবঙ্গের আবহাওয়া

অন্যদিকে, উত্তরবঙ্গে রবিবারেও ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে সব জেলার দুই এক জায়গায়। উত্তরবঙ্গে শুক্র এবং শনিবারেও ভারি বৃষ্টির আশঙ্কা থাকবে। উপরের পাঁচ জেলায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।

সেরা শিরোনাম

West Bengal Live News Update: রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন
South City Puja | এবার শপিং মলে দুর্গাপুজো। প্রথমবারের জন্য সাউথ সিটি মলে পুজোর আয়োজন
Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget