এক্সপ্লোর

West Bengal Weather Update: শীতের আমেজে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা, কাল থেকে ফের বৃষ্টির ভ্রুকুটি

West Bengal Winter Weather Update: পূর্বাভাসে জানানো হয়েছে, সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে।

কলকাতা: কমছে শীতের আমেজ। ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। শীতের পথে ফের কাঁটা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় ফের চড়ছে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।  আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। বুধ থেকে শুক্র - বৃষ্টি হতে পারে কলকাতায়। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় শিলাবৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস।

গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা  ছিল স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

উল্লেখ্য, সারা দেশেই গত কয়েকদিন ধরেই আবহাওয়ায় খামখেয়ালিপনা দেখা যাচ্ছে। একদিকে, যেখানে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে তুষারপাত চলছে, সেখানে হরিয়ানা ও দিল্লি-জাতীয় রাজধানী অঞ্চল সহ সমগ্র উত্তর ভারতে টানা বৃষ্টি হচ্ছে। পাহাড়ে তুষারপাত ও বৃষ্টি উত্তর ভারতে ঠাণ্ডার দাপট বাড়িয়েছে।

West Bengal Weather Update: শীতের আমেজে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা, কাল থেকে ফের বৃষ্টির ভ্রুকুটি

কাশ্মীরে ভারী তুষারপাতের কারণে স্থানীয়দের সমস্যার মুখে পড়তে হচ্ছে। বেশিরভাগ এলাকাতেই চলছে তুষারপাত। পরিস্থিতি এমনই যে লোকজন কার্যত গৃহবন্দি হয়ে পড়েছেন। রাস্তাঘাট বরফে ঢাকা। বাড়ি থেকে বেরোনোই মুশকিল হয়ে পড়েছে।

বেশ কিছু উড়ানও বাতিল করতে হয়েছে। আবহাওয়া অফিস আগামী ১২ ঘণ্টার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে।

পশ্চিমী ঝঞ্ঝার শীতের এই মরশুমে সবচেয়ে বেশি সক্রিয়। রাজধানী দিল্লিতে ৪৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। তাপমাত্রা দিনে ও রাতে প্রায় সমান ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা। আবহাওয়া বিভাগ জানিয়েছে, ১৩-১৪ জানুয়ারি ন্যূনতম তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বায়ুর গুণমানও ভালো রয়েছে।

হিমাচল প্রদেশে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি ও কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় বিহার ও ঝাড়খণ্ডেরর কিছু অংশে, ওড়িশা ও তেলঙ্গনার কোনও কোনও স্থানে বৃষ্টি হতে পারে।

সেরা শিরোনাম

West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Cyclone Akvan: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান' ! ২০ নভেম্বর এই দুই উপকূলে আঘাত হানতে পারে, বড় আপডেট আবহাওয়া দফতরের
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান' ! ২০ নভেম্বর এই দুই উপকূলে আঘাত হানতে পারে, বড় আপডেট আবহাওয়া দফতরের
ABVP Targets Biman Bose: বইয়ের স্টল নিয়ে উত্তপ্ত কলেজ স্ট্রিট, বিমান বসুকে ‘গো ব্যাক’ স্লোগন ABVP-র
বইয়ের স্টল নিয়ে উত্তপ্ত কলেজ স্ট্রিট, বিমান বসুকে ‘গো ব্যাক’ স্লোগন ABVP-র
Akhruzzaman Attacks Kalyan: ‘যোগ্যতার চেয়ে ফি বেশি, প্রচুর বেনামি সম্পত্তি’, কল্যাণের বিরুদ্ধে ED-CBI চান আখরুজ্জামান,‘৪০ কোটি ঘুষ দিলে কেন?’, পাল্টা মমতা-তৃণমূল সাংসদ
‘যোগ্যতার চেয়ে ফি বেশি, প্রচুর বেনামি সম্পত্তি’, কল্যাণের বিরুদ্ধে ED-CBI চান আখরুজ্জামান,‘৪০ কোটি ঘুষ দিলে কেন?’, পাল্টা মমতা-তৃণমূল সাংসদ

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget