এক্সপ্লোর

Weather Update: শীতের পথে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা, ঊর্ধ্বমুখী পারদ, একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

Winter Forecast: তবে বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা--পশ্চিমাঞ্চল ও উপকূলবর্তী ৬ জেলায়।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: শীতের (Winter Update) পথ আটকে পশ্চিমী ঝঞ্ঝা। তার জেরে নভেম্বরের শুরুতে আরও কিছুটা বাড়ল তাপমাত্রা। জেলায় জেলায় কমছে শীতের আমেজ। কলকাতা ও সংলগ্ন জেলায় দুপুরে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ার সম্ভাবনা। তবে বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা--পশ্চিমাঞ্চল ও উপকূলবর্তী ৬ জেলায়। অন্যদিকে, উত্তরবঙ্গে বেড়েছে শীতের আমেজ। পাহাড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। 

দক্ষিণবঙ্গের তাপমাত্রা: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব সকালে হালকা শীতের আমেজ থাকবে। দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে আগামী কয়েকদিন। ধীরে ধীরে পূবালি হাওয়ার প্রভাব বাড়বে। সঙ্গে ঢুকবে জলীয় বাষ্প। তাই আগামী কয়েকদিন উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ কোথাও মেঘলা আকাশ। বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা খুব কম। বৃষ্টির পর মেঘ কেটে গেলে আবারও তাপমাত্রা নামতে পারে।

শীতের আমেজ বাড়বে উত্তরে: উত্তরবঙ্গে শীতের আমেজ অনেকটাই বেড়েছে। বুধবার থেকে শুক্রবারের মধ্যে দার্জিলিং ও কালিম্পঙের কিছু এলাকায় হালকা বৃষ্টি দু-এক পশলা হতে পারে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ক্রমশ বাতাসে জলীয় বাষ্প কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। হাওয়া অফিস জানিয়েছে, শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে।                   

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

কলকাতায় কিছুটা হলেও কমছে শীতের আমেজ। আংশিক মেঘলা আকাশ। আগামী কয়েক দিনে পুবালী হাওয়ায় জলীয় বাষ্প ঢুকবে। তাই কখনো আংশিক কখনো বা পুরোপুরি মেঘলা আকাশের সম্ভাবনা। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সকাল সন্ধ্যা মনোরম আবহাওয়া। বেলা বাড়লে গরম ও জলীয় বাষ্প থাকার কারণে অস্বস্তি হতে পারে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। চলতি সপ্তাহে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর লাদাখ এবং মুজাফফরাবাদে।

আরও পড়ুন: Kolkata News: আনন্দপুরের কলেজে র‍্যাগিং! দুই পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Kalimpong News: পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget