এক্সপ্লোর

Singer KK Death: কে কে-র অনুষ্ঠানের টিকিট নিয়ে কালোবাজারি! প্রশ্নের মুখে আয়োজকরা

KK Death Row: নজরুল মঞ্চে ২ হাজার ৪৮২ টি আসন। টিকিটে সিরিয়াল নম্বর ৪ হাজারেরও বেশি। 

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, আবির দত্ত ও সন্দীপ সরকার, কলকাতা: তাঁর আকস্মিক মৃত্যুতে শোরগোল গোটা দেশে। তার মধ্যেই প্রশ্ন উঠছে, নজরুল মঞ্চে কে কে-র অনুষ্ঠানে এত ভিড় কেন (Singer KK Death)? স্যর গুরুদাস মহাবিদ্যালয়ের টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের ফেস্টের টিকিটের কি কালোবাজারি হয়েছিল? চারদিকে তোলপাড় ফেলেছে এই প্রশ্ন। অনিয়ম যে হয়েছিল, সে কথা মানছেন কেকে’র অনুষ্ঠানের আয়োজকরাও।

টিকিট ব্ল্যাকের অভিযোগ

মঙ্গলবার নজরুল মঞ্চে কে কে-র অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল স্যর গুরুদাস মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সাংসদ। আর সেখানেই আসন সংখ্যার চেয়ে প্রচুর সংখ্যায় বেশি মানুষ ঢুকেছিলেন গান শুনতে (Ticket Black)। 

আর এই প্রেক্ষাপটেই উঠেছে কে কে-র অনুষ্ঠানের টিকিট কালোবাজারির অভিযোগ। নজরুল মঞ্চে ২ হাজার ৪৮২ টি আসন। অথচ মঙ্গলবার কে কে-র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এমন অনেকের কাছ থেকে যে টিকিট পাওয়া গেল, তাতে সিরিয়াল নম্বর ৪ হাজারেরও বেশি। 

অনুষ্ঠানে উপস্থিত এক দর্শক বলেন,"টিকিট নেওয়ার কেউ ছিল না। তাই টিকিট ছাড়াই অনেকে ঢুকে গিয়েছিলেন।" নজরুল মঞ্চ চত্বরে এখনও ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মঙ্গলবারের অনুষ্ঠানের টিকিট। 

আরও পড়ুন: Mamata Banerjee: আজ সিঙ্গুরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

হাফডজন টিকিট পরীক্ষা করে দেখা গেল, সেগুলোর সিরিয়াল নম্বর আড়াই হাজারের বেশি। অর্থাৎ যে সংখ্যক দর্শকাসন, তার চেয়ে বেশি টিকিট। কিছু কিছু টিকিটে দেখা যাচ্ছে বারকোড আছে পিছনে, কিছু কিছু টিকিটে বারকোড নেই, আবার এমন টিকিটও আছে, যেখানে পিছনে স্ট্যাম্প মারা আছে, নট ফর সেল বলে, কিছু কিছু টিকিটে সেটাও নেই, টিকিটের মাথায় লেখা স্যর গুরুদাস মহাবিদ্যালয় স্টুডেন্টস ইউনিয়ন স্ল্যাশ টিএমসিপি ইউনিট প্রেসেন্টস, উৎকর্ষ ২০২২, নীচে নাম আছে মণিশঙ্কর রায়, অধ্যক্ষ স্যর গুরুদাস মহাবিদ্যালয়।

গুরুদাস মহাবিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়েও দেখা গেল টিকিট নেই বলে লাগানো প্ল্যাকার্ড এখনও রয়েছে। কে কে-র অনুষ্ঠানের টিকিটের জন্য এত চাহিদা ছিল যে, কলেজ কর্তৃপক্ষকে বাধ্য হয়ে নো টিকিট প্ল্যাকার্ড লাগাতে হয়।

প্রশ্নের মুখে আয়োজকরা

কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতারাও মেনে নিচ্ছেন যে, কে কে-র অনুষ্ঠানের টিকিট ঘিরে কালোবাজারি হয়েছিল। স্যর গুরুদাস মহাবিদ্যালয় কলেজ ইউনিট,টিএমসিপি সভাপতি পঙ্কজ ঘোষ বলেন, "আমরা ৩ হাজার থেকে ৩৫০০ পাস ছাপিয়েছিলাম।" তাহলে ৪ হাজারের বেশি সিরিয়াল নম্বরএল কোত্থেকে?  জবাবে তিনি বলেন, "কে বা কারা এটা করল, খোঁজ নিয়ে দেখছি।" এখন প্রশ্ন হল, টিকিটের কালোবাজারি হয়ে থাকলে, যুক্ত ছিল কারা? পুলিশ কি তাদের খুঁজে বার করবে? উত্তর খুঁজছেন সকলেই। 

সেরা শিরোনাম

মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
Bankura Bridge: টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget