এক্সপ্লোর

Mamata Banerjee: আজ সিঙ্গুরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: জমি আন্দোলনের ধাত্রীভূমিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।কোনও রাজনৈতিক বা প্রশাসনিক কর্মসূচি নয়। সিঙ্গুরের বাজেমেলিয়া গ্রামে সন্তোষী মায়ের মন্দিরে পুজো দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রুমা পাল ও সোমনাথ মিত্র, হুগলি: পুজো দিতে আজ সিঙ্গুরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী নিজেই জানালেন সেই কথা। বাজেমেলিয়ায় সন্তোষীমাতার মন্দিরে পুজো দেবেন তিনি। মুখ্যমন্ত্রীর সফরের আগে দেবীমূর্তির অঙ্গরাগ করলেন মন্ত্রী বেচারাম মান্না (Becharam)।

আজ সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়: যে সিঙ্গুর থেকে রাজ্যে পালাবাদলের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজ শুক্রবার জমি আন্দোলনের সেই ধাত্রীভূমিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তবে কোনও রাজনৈতিক বা প্রশাসনিক কর্মসূচি নিয়ে নয়। সিঙ্গুরের বাজেমেলিয়া গ্রামে সন্তোষী মায়ের মন্দিরে পুজো দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ভবানীপুরের কাঁসারিপাড়ায়, শীতলা মন্দিরের পুজোয় হাজির হয়ে অনুষ্ঠান মঞ্চ থেকে একথা জানান তিনি। পুজো দিতে শুক্রবার সিঙ্গুরে যাচ্ছেন মমতা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনারা হয়তো অনেকেই জানেন না, যখন সিঙ্গুর নিয়ে জমি আন্দোলন হচ্ছিল, আমি ২৬ দিনের অনশনে বসেছিলাম। যে দিন শুরু হয়, সেদিন মা সন্তোষী মায়ের ব্রত শুরু করেছিলাম। মায়ের কাছে আমি মানসিক করেছিলাম যদি কৃষকরা জমি ফিরে পায় তাহলে তোমাকে একটা ছোট্ট মন্দির বানিয়ে দেব। সন্তোষী মায়ের ব্রত চালিয়ে যাব। কাল সেই ছোট্ট মন্দিরটায় মা সন্তোষী মা-র মুখটা দেখতে যাব।’’

এর আগে গত বিধানসভা ভোটের প্রচারে সিঙ্গুরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর শুক্রবারের সফর ঘিরে বাজেমেলিয়ার সন্তোষীমাতা মন্দির চত্বর জুড়ে তৎপরতা তুঙ্গে। নতুন ঘট স্থাপনের আগে নিজে হাতে দেবীমূর্তির অঙ্গরাগ করেন মন্ত্রী ও সিঙ্গুরের বিধায়ক বেচারামা মান্না। স্থানীয় সূত্রে খবর, ২০১৯ সালের ১২ মার্চ প্রতিষ্ঠা হয়েছিল এই মন্দির। এবিষয়ে বাজেমেলিয়া তৃণমূল নেতা দুধকুমার ধাড়া বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের কথামতোই আমাদের সিঙ্গুরের বিধায়ক ও মন্ত্রী বেচারাম মান্না কৃষিজমি রক্ষা কমিটির তরফে এই মন্দির তৈরি করিয়েছিলেন। কাল নতুন করে ঘট প্রতিষ্ঠা হবে। নেত্রী আসবেন। পুজোয় অংশ নেবেন। নেত্রীর নির্দেশে তৈরি মন্দির। কবে তাঁর পদার্পণ হবে তার অপেক্ষায় ছিলাম। সেই আশা মিটতে চলছে।’’ বৃহস্পতিবার ভবানীপুরের কাঁসাড়িপাড়া শীতলা মন্দিরেও পুজো দেন মুখ্যমন্ত্রী। নিবেদন করেন বেনারসী শাড়ি, সোনার ঝাঁটা, গজা আর অমৃতি।

আরও পড়ুন: Purba Bardhaman News: লুকিয়ে হাসপাতালে টোটো চার্জ, তারপর? জানলে চোখ উঠবে কপালে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget