এক্সপ্লোর

WB Job Scam:'দুঃস্থ ছেলে মেয়ে থাকলে যোগাযোগ করুন..', জয়েন্ট BDO-র নামে আশা কর্মীকে ফোন, তারপর যা হল !

West Bardhaman Job Fraud Case: জয়েন্ট বিডিওর নাম করে চাকরির টোপ! সাইবার প্রতারণার কবলে আশা কর্মীর ছেলে

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: জয়েন্ট বিডিওর নাম করে চাকরির টোপ! সাইবার প্রতারণার কবলে আশা কর্মীর ছেলে, তদন্তে পুলিশ। বিডিও অফিসে রয়েছে শূন্যপদ! জয়েন্ট বিডিওর নাম করে আশা কর্মীকে ফোন। পরীক্ষার ফি আর থাকার দরুণ ধাপে ধাপে নেওয়া হল টাকা। কাজের বিষয়  বুঝে নেওয়ার জন্য ডাকা হল বিডিও অফিসেও। পরে বুঝতে পারল তাঁরা পড়েছে প্রতারণার কবলে ! এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের তেলিপাড়া এলাকায়। তদন্তে কাঁকসা থানার পুলিশ।

অভিযোগ, গতবছর ডিসেম্বর মাসের ৩০ তারিখ তেলিপাড়া এলাকার আশা কর্মী শম্পা সাহার ফোনে কাঁকসার জয়েন্ট বিডিওর নাম করে একটি ফোন আসে। বলা হয় এলাকার দুঃস্থ ছেলে মেয়ে থাকলে যোগাযোগ করতে বলুন। খবর পেয়ে এলাকারই আরেক আশা কর্মী বর্ণালী রায় গঙ্গোপাধ্যায়ের ছেলে জিষ্ণু গঙ্গোপাধ্যায় ফোন করে। তাঁকে বলা হয় ব্লক অফিসে কাজের জন্য শিলিগুড়িতে একটি পরীক্ষা দিতে হবে। পরীক্ষার ফি বাবদ ৩০০০ টাকা প্রথমে নেওয়া হয়। তারপরেই সেখানে ট্রেনিং এর জন্য থাকার খরচ হিসেবে আরও তিন হাজার টাকা নেওয়া হয়। পরে আরও একটি ব্যাঙ্কে চাকরির কথা বলে ফর্ম ফিলাপের জন্য তিন হাজার টাকা দেওয়ার কথা জানানো হয়। তখন তার মনে সন্দেহ হওয়ায় আর টাকা সে দেয়নি। আবার কিছুক্ষণ পর ফোন করে বলা হয় নতুন বছরের জানুয়ারি মাসের দু'তারিখ সকালে বিডিও অফিসে গিয়ে কাজের বিষয় জেনে নেওয়ার কথা। তার কিছুক্ষণ পর আবার জানানো হয় বিডিও অফিসে দুপুরে যাওয়ার জন্য। পরে তারা বুঝতে পারে জয়েন্ট বিডিওর নাম করে টাকা হাতিয়ে সাইবার প্রতারণার ফাঁদে ফেলা হয়েছে।

আরও পড়ুন, 'ইতালি থেকে কেউ বাংলাদেশ যেতে চাইলে..',পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য ! বিক্ষোভ কংগ্রেসের

আশা কর্মী বর্ণালী রায় গঙ্গোপাধ্যায় বলেন,"আমার সহকর্মী শম্পা সাহা প্রথমে আমাকে ফোন করে। বিডিও অফিসে শূন্য পদ রয়েছে বলে তাকে জয়েন্ট বিডিও ফোন করেছেন। তোমার ছেলে কী কাজ করতে ইচ্ছুক হলে নাম্বারটি দিয়ে দাও। সে ছেলেকে নাম্বারটি দেয়। ছেলে ফোন করে তার সাথে কথা বলে। তারপরেই ধাপে ধাপে ৬০০০ টাকা দেয়। পরে শম্পা আমাকে জানায় এটা প্রতারণা হয়েছে। আমরা কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। অল্প টাকার বেতনে আশা কর্মীর কাজ করি। তারপরেও এই টাকা চলে যাওয়ায় আমি আতঙ্কে। বিষয়টি নিয়ে কাঁকসা থানায় অভিযোগ করেছি।" কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল বলেন,"মানুষকে সচেতন হতে হবে। কোন সরকারি আধিকারিকের নাম করেও যদি কেউ টাকা চায় তাকে দেবেন না। প্রয়োজন হলে পুলিশের সাথে যোগাযোগ করুন। এই ঘটনাও খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।"

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে খোদ এবার অভিযোগকারীকেই তলব ED-র
সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে খোদ এবার অভিযোগকারীকেই তলব ED-র
Annapurna Yojana: অন্নপূর্ণার ৩০০০ -এর সঙ্গে পাবেন এই দুই সরকারি প্রকল্পের টাকাও, কী জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণার ৩০০০ -এর সঙ্গে পাবেন এই দুই সরকারি প্রকল্পের টাকাও, কী জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি
Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget