এক্সপ্লোর

WB COVID-19 Cases: রাজ্যে তিন হাজার পেরোল দৈনিক সংক্রমণ, এক দিনে আক্রান্ত বাড়ল ১৩২৩

WB COVID-19 Cases: এর মধ্যে কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৫৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭ জন করোনা রোগীর।

কলকাতা: লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। শুক্রবার ফের এক লাফে দৈনিক সংক্রমণ ৩ হাজারের কোটা পেরিয়ে গেল।গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৪৫১ জন। এর মধ্যে কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৫৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭ জন করোনা রোগীর।

এর আগে, বৃহস্পতিবার রাজ্যে দৈনিক সংক্রমণ ছিল ২ হাজার ১২৮। অর্থাৎ মাত্র এক দিনের ব্যবধানে রাজ্যে সংক্রমিতের সংখ্যা বাড়ল ১ হাজার ৩২৩। সবমিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকল ১৬ লক্ষ ৩৮ হাজার ৪৮৫। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ লক্ষ ৮ হাজার ১১ জন।

অতিমারির প্রকোপে এ যাবৎ রাজ্যে প্রাণ হারিয়েছেন ১৯ হাজার ৭৬৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭ জনের। বৃহস্পতিবার যদিও দৈনিক মৃত্যুসংখ্যা ছিল ১২। তবে মৃত্যু সামান্য কমলেও সংক্রমণ যে হারে ছড়াচ্ছে, তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: 'কলকাতায় ফের চালু হবে কনটেনমেন্ট জোন-সেফ হোম', কোভিড উদ্বেগ বাড়ায় ঘোষণা মেয়রের

জেলাগুলির মধ্যে সংক্রমণ এবং মৃত্যু, দুইয়েই এগিয়ে কলকাতা। গত ২৪ ঘণ্টায় শহরে ১ হাজার ৯৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শহরে মারা গিয়েছেন ৪ জন করোনা রোগী। উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ ৪৯৬। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনায় এই সংখ্যা যথাক্রমে ২৯৮, ১১৮ এবং ১২৬। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ২ জন কোরানো রোগীর মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১ জনের।

 

WB COVID-19 Cases: রাজ্যে তিন হাজার পেরোল দৈনিক সংক্রমণ, এক দিনে আক্রান্ত বাড়ল ১৩২৩

এমন পরিস্থিতিতে রাজ্যের তরফে করোনা পরীক্ষায় জোর দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪০ হাজার ৮১৩ জনের। আগের দিন তা ছিল ৩৮ হাজার ৮৯৮। এ দিনের পরিসংখ্যান অনুযায়ী, টিকাকরণ হয়েছে ৪ লক্ষ ৯৪ হাজার ২৯৮ জনের। আগের দিন তা ছিল ৪ লক্ষ ২১ হাজার ৪৪১।

এই মুহূর্তে রাজ্যের ২০৩টি হাসপাতালে কোভিডের চিকিৎসা চলছে, এর মধ্যে সরকারি হাসপাতালের সংখ্যা ১৯৬ এবং বেসরকারি হাসপাতালের সংখ্যা ৭। সোমবার থেকে খুলে দেওয়া হচ্ছে সোফ হোমগুলিও। এ ছাড়াও কনটেনমেন্ট জোন চিহ্নিত করতে তৎপর হয়েছে কলকাতা পুরসভা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget