এক্সপ্লোর

West Bengal: রাজ্যজুড়ে বর্ষবরণের প্রস্তুতি, বছর শেষে উপচে পড়া ভিড় ভিক্টোরিয়া থেকে দিঘায়

সকাল থেকেই ভিড় জমেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আলিপুর চিড়িয়াখানার সামনে। করোনা (Corona) পরিস্থিতির কথা বলে সতর্ক করে দিচ্ছেন পুলিশ কর্মীরা। বর্ষবরণের জন্য দিঘার সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল নেমেছে।

কলকাতা: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। ২০২১কে বিদায় জানিয়ে ২০২২কে স্বাগত জানানোর পালা। বছরের শেষদিনে উপচে পড়া ভিড় রাজ্যের বিভিন্ন প্রান্তে। কোথাও আবার শিকেয় কোভিড বিধি (Covid19 Restrictions)। বর্ষবরণের জন্য পূর্ব মেদিনীপুরের (East Midnapore) দিঘার সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল নেমেছে। বর্ষবরণের উত্‍সবে কোভিড বিধি মানাতে তত্‍পর কলকাতা পুলিশও (Kolkata)। 

সকাল থেকেই ভিড় জমেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আলিপুর চিড়িয়াখানার সামনে। পাশাপাশি চলছে পুলিশের নজরদারি। মাস্ক না পরে কাউকে ঘোরাঘুরি করতে দেখলেই পুলিশ কর্মীরা তাঁকে মাস্ক পরতে বলছেন।  কখনও কোভিড বিধি অমান্যকারীদের পুলিশের ধমকও খেতে হচ্ছে।  করোনা পরিস্থিতির কথা বলে সতর্কও করে দিচ্ছেন পুলিশ কর্মীরা।  মাইকে চলছে সচেতনতা প্রচারও।

বর্ষবরণের জন্য পূর্ব মেদিনীপুরের দিঘার সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল নেমেছে। বছরের শেষদিনে ভিড় উপচে পড়েছে সৈকতনগরীতে। সৈকত জুড়ে দাপাদাপি ছোট থেকে বড়দের। সমুদ্রস্নানের পাশাপাশি চলছে দেদার আড্ডা। দিঘার হোটেল মালিকদের সংগঠনের তরফে জানানো হয়েছে, সন্ধের পর থেকে দিঘার সৈকতে কার্যত তিল ধারণের জায়গা থাকবে না। বীরভূমের বোলপুরের কাছে কঙ্কালীতলার মন্দিরে বছরের শেষ দিনে উপচে পড়া ভিড়। নতুন বছর যাতে ভাল কাটে, তার প্রত্যাশায় পুজো দেওয়া হয় মন্দিরে। তবে ভক্তদের অনেকের মুখেই মাস্ক আছে। সেইসঙ্গে শান্তিনিকেতনেও পর্যটকদের ঢল। তারাপীঠেও আজ ভক্ত সমাগম হয়েছে। তবে আজ গর্ভগৃহে ভক্তদের প্রবেশ নিষেধ।

বর্ষবরণের জন্য প্রস্তুত পার্কস্ট্রিট। তবে বছরের শেষ দিনে পার্ক স্ট্রিট এলাকা ওয়াকিং স্ট্রিট থাকবে না। রাস্তা দিয়ে চলবে গাড়ি। আজ সকাল থেকেই পার্কস্ট্রিট ও আশপাশের এলাকায় মোতায়েন পুলিশ কর্মীরা। লালবাজার সূত্রে খবর, আজ রাতে ওই এলাকায় ভিড় সামলাতে মোতায়েন করা হবে সাড়ে ৩ হাজার পুলিশ কর্মী।  থাকবে ১১টি ওয়াচ টাওয়ার, ২টি ক্যুইক রেসপন্স টিম। তদারকির জন্য থাকবেন ৪ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। ১৩ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদ মর্যাদার অফিসার। ২০টি বাইকে নজরদারি চালাবেন পুলিশ কর্মীরা। জলপথেও নজরদারি চালাবে ২টি টিম।

আরও পড়ুন: Happy New Year 2022: বর্ষবরণের প্রস্তুতি বিশ্বজুড়ে, ওমিক্রন আতঙ্কের আবহে কোথায় কীভাবে অনুষ্ঠান পালন?

সেরা শিরোনাম

Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget