এক্সপ্লোর

Asansol By-Poll 2022: বারাবনিতে ধুন্ধুমার, অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুর ; রক্তাক্ত নিরাপত্তারক্ষী

Asansol By-Poll 2022: ওই বুথে গিয়ে প্রিসাইডিং অফিসার না থাকার অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী। এরপরই তাঁকে ঘিরে শুরু হয় বিক্ষোভ

বারাবনি : আসানসোল উপনির্বাচন (Asansol Bypoll) ঘিরে সকাল থেকে দফায় দফায় উত্তেজনা। এবার বারাবনির ১৭৫ নম্বর বুথে ধুন্ধুমার বাধল। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) গাড়ি ভাঙচুর করা হয়। পাথরবৃষ্টির পাশাপাশি গাড়িতে লাঠির বাড়িও মারা হয়। রক্তাক্ত অগ্নিমিত্রা পালের নিরাপত্তারক্ষী। 

এদিন ওই বুথে গিয়ে প্রিসাইডিং অফিসার না থাকার অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী। এরপরই তাঁকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। বিজেপি প্রার্থীকে ধাক্কাধাক্কি করা হয়। পুলিশের সামনেই তৃণমূল হামলা চালিয়েছে বলে দাবি বিজেপি প্রার্থীর। অন্যদিকে বিক্ষোভকারীদের অভিযোগ, অগ্নিমিত্রার সঙ্গে যিনি এসেছিলেন, তিনি গুন্ডা।

এর আগে আসানসোল লোকসভা কেন্দ্রের ২৪১ নম্বর বুথে পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে সেখানে যান বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। পুলিশের সঙ্গে বচসা বাধে তাঁর। এরপর বুথের বাইরে জড়ো হওয়া লোকজনকে ধাওয়া করেন বিজেপি প্রার্থী।

আরও পড়ুন ; আসানসোলে পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা অগ্নিমিত্রার

পুলিশকে তিনি প্রশ্ন করেন, আমার পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না, আপনি সেটা দেখছেন না ? টিএমসি-র চামচা। বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূলের লোক দাঁড়িয়ে আছে। পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশ টিএমসি-র ক্যাডার হয়ে কাজ করছে। চটি চাটা পুলিশ। ওরা টিএমসি-র ক্যাডার।

অন্যদিকে, ভোট দিতে এসে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বুথে ঢোকার অভিযোগ ওঠে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে। সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়ে কেন বুথে? প্রশ্ন তুলে কমিশনে নালিশ জানায় তৃণমূল।

আজ আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। দুটি কেন্দ্রেই চতুর্মুখী লড়াই হচ্ছে। আসানসোলে ১২১ ও বালিগঞ্জে ১৭, সব মিলিয়ে দুটি কেন্দ্রে মোতায়েন ১৩৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আসানসোল লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথই স্পর্শকাতর। ৫১ শতাংশ অর্থাৎ, দেড় হাজার বুথে থাকবে ওয়েব কাস্টিং ব্যবস্থা। আসানসোলে মোট ৮ জন প্রতিদ্বন্দ্বী হলেও, মূল লড়াই হচ্ছে তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিন্হা, বিজেপির অগ্নিমিত্রা পাল, সিপিএমের পার্থ মুখোপাধ্যায় ও কংগ্রেসের প্রসেনজিৎ পুইতণ্ডির মধ্যে।

সেরা শিরোনাম

TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
Prasanta Barman Case: সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের,
সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের, "আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে..", কী জানাল দেশের শীর্ষ আদালত ?
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Firhad Hakim: টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget