এক্সপ্লোর

Mamata Banerjee: বিধানসভায় বেনজির সংঘাত! 'বিজেপিকে শূন্য করে দেব, বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেবে', হুঁশিয়ারি মমতার

Mamata Banerjee on BJP: মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এমন একদিন আসবে, বিজেপির একজনও জিততে পারবে না। বাঙালির উপর অত্যাচার করে সব ক'টা হারবে।'

কলকাতা:  বিধানসভায় বেনজির সংঘাত, উত্তাল অধিবেশন। নিজের আসনে শুয়ে পড়ে প্রতিবাদ বিজেপি বিধায়কের। বিজেপির স্লোগানের মধ্যেই বিধানসভায় ভাষণ মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য পেশ করতে উঠতেই তাঁর দিকে কাগড় ছুড়লেন বিজেপি বিধায়করা। বিধানসভায় স্লোগান-পাল্টা স্লোগানে বেনজির উত্তেজনা ছড়ায় আজ। বিধানসভায় উত্তাল পরিস্থিতির মধ্যেই বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এমন একদিন আসবে, বিজেপির একজনও জিততে পারবে না। বাঙালির উপর অত্যাচার করে সব ক'টা হারবে। বাংলার উপর ভাষা সন্ত্রাস করে বাংলায় জেতা যায় না।বাংলা-বাঙালিদের কণ্ঠরোধ করা যাবে না। এরা বাংলা জানে না, বাংলার আন্দোলন জানে না। বিজেপি স্বৈরাচারীর দল, চোরেদের দল। বাংলা ভাষাকে অসম্মান করতে দেব না। চোরেদের জমিদার, লুঠেদের দল বিজেপি। বাঙালিদের আওয়াজ বন্ধ করতে চায় বিজেপি'।

বাঙালি অস্মিতাকে সামনে রেখেই হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, 'এরা বাংলা বিরোধী, বাংলা ভাষার ওপর অত্যাচার করে। বিজেপি দেশের লজ্জা। বাংলার ওপর অত্যাচার করলে সব কটা হারবে। এরা গদি চোর, ভোট চোর। বিধানসভায় কাগজ ছুড়ছেন এটা অনৈতিক। বাঙালিদের ওপর অত্যাচারের দল বিজেপি। আর নেই দরকার মোদি সরকার। 

এরপর তৃণমূল বিধায়কদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, 'বিজেপি বিধায়করা যখন বলবে তখন কাউকে বলতে দেবে না। বিজেপি বাংলা বিরোধী, বাঙালির অত্যাচার মানবো না। জনগণের ধাক্কা দিয়ে বিজেপিকে শূন্য করে দেব। ষড়যন্ত্র, চক্রান্তের রাজনীতি করে বিজেপি। অগণতান্ত্রিকভাবে আমাকে বলতে বাধা বিজেপির। ভয় পেয়ে বাংলার মানুষকে হেনস্থা। বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেবে।' 

এদিন বিধানসভায় অশান্তির জেরে সাসপেন্ড বিজেপির ৫ বিধায়ক। শুভেন্দু অধিকারীর পর এবার সাসপেন্ড শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল। সাসপেন্ড বিজেপি বিধায়ক মিহির গোস্বামী, অশোক দিন্দা, বঙ্কিম ঘোষ। মার্শাল দিয়ে বের করার নির্দেশ মিহির গোস্বামীকে। নিজের আসনে শুয়ে পড়ে প্রতিবাদ বিজেপি বিধায়কের। শঙ্কর ঘোষকে বাইরে বার করতে হাজির মার্শাল। বিজেপি বিধায়ক-বিধানসভার নিরাপত্তারক্ষীদের মধ্যে হাতাহাতি চলে। শঙ্কর ঘোষকে টেনে হিঁচড়ে বাইরে বার করার চেষ্টা ৭-৮ জন মার্শালের। শঙ্কর ঘোষকে ঘিরে রেখে স্লোগান, মার্শালদের বাধা বিজেপি বিধায়কদের। 

শঙ্কর ঘোষকে মার্শাল দিয়ে বাইরে বার করার চেষ্টা। অসুস্থ শিলিগুড়ির বিধায়ক, ভর্তি হাসপাতালে। খোঁজ নিলেন জে পি নাড্ডা। গন্ডগোলের ভিডিও পাঠালেন শুভেন্দু।                                    

সেরা শিরোনাম

Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
Kolkata News: হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget