এক্সপ্লোর

West Bengal Assembly :'আপনি কী করেন, সব জানি' বিধানসভায় মুখ্যমন্ত্রীর নিশানায় এই BJP বিধায়ক, বিজেপির বিক্ষোভ, সাসপেন্ড মনোজ

সপ্তাহের শুরুতে ফের উত্তপ্ত বিধানসভা। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় উত্তেজনা। বিজেপির বিক্ষোভ, সাসপেন্ড, মনোজ ওঁরাও, প্রতিবাদে ওয়াক আউট।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : ফের উত্তপ্ত বিধানসভা। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় সোমবার উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। এদিন নানা ইস্যু নিয়ে দফায় দফায় উত্তেজনার পর সাসপেন্ড করা হয় বিধায়ক মনোজ ওঁরাওকে। সতর্ক করা হয় বিধায়ক শঙ্কর ঘোষকে। প্রতিবাদে ওয়াক আউট করে বিজেপি।

এদিন প্রশ্ন-উত্তর পর্বে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক বিষয়ে বক্তব্য রাখছিলেন তিনি। ১০০ দিনের টাকা কেন কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে সেই সংক্রান্ত এক প্রশ্নের জবাব দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে এই টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। একাধিকবার প্রতিনিধলে এসেও কোন সমস্যার সমাধান হয়নি। এমনকি এখানকার প্রতিনিধি দল তারা দেখা করতে গিয়েছিলেন। চার ঘন্টা বসিয়ে রেখে তাদের সঙ্গে দেখা করেনি। উল্টে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মুখ্যমন্ত্রী যখন এই বক্তব্য রাখছিলেন  সে সময় বিজেপির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় একটি মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী ভাষণ থামিয়ে শিখা চট্টোপাধ্যায়ের উদ্দেশে বলেন, 'আপনি কী করেন সব আমার জানা আছে।'এই কথা বলা মাত্রই প্রথমে উঠে দাঁড়িয়ে বিজেপি বিধায়ক শংকর ঘোষ প্রতিবাদ জানান। তিনি বলেন, কোনও বিধায়ক কোনও প্রশ্ন করলেই মুখ্যমন্ত্রী তাকে ব্যক্তিগত আক্রমণ করছেন। শুরু হয় বিজেপি বিধায়কদের বিক্ষোভ। শংকর ঘোষকে মুখ্যমন্ত্রী বলেন, 'পুরসভা নির্বাচনে জিততে পারেন না আবার কথা।' শংকর ঘোষ পাল্টা বলেন, 'আপনি কম্পার্টমেন্ট মুখ্যমন্ত্রী। শুভেন্দু কাছে হেরেছেন।' এরপরই  স্লোগান এবং পাল্টা স্লোগানে উত্তপ্ত হয় বিধানসভা। তবে কিছুক্ষণ বাদে বিজেপি বিক্ষোভ থামিয়ে নিজেদের আসনে বসে পড়েন। 

এদিন বিজেপির পক্ষ থেকে একটি মুলতবি প্রস্তাব বিধানসভায় আনা হয়। রাজ্যের সার্বিক শিক্ষা ব্যবস্থা এবং যোগ্য শিক্ষকদের চাকরি সংক্রান্ত বিষয়ে বিধানসভায় আলোচনার দাবি জানানো হয়। কিন্তু অধ্যক্ষ সেটি বাতিল করে দিয়ে বলেন যেহেতু বিচারাধীন বিষয় তাই এই নিয়ে বিধানসভায় আলোচনা করা যাবে না। বিজেপি বিধায়করা আবার বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্লোগান দিতে থাকেন তাঁরা। মুখ্যমন্ত্রী সে-সময় বিধানসভায় উপস্থিত ছিলেন। যদিও বিরোধী দলনেতা এদিন বিধানসভায় আসেননি। 

স্লোগান চলার মধ্যে প্রথমে দেখা যায় বিজেপি বিধায়ক মনোজ ওঁরাওকে সাসপেন্ড করেন অধ্যক্ষ।। বিধানসভায় মার্শালদের টিম তাকে হাউস থেকে বের করে দেন। প্রতিবাদ আরও তীব্র হয়। এরপর বিজেপি বিধায়করা ওয়াক আউট করে বেরিয়ে যান। অধ্যক্ষ শংকর ঘোষকে সতর্ক করেন। বিধানসভার সিঁড়িতে বসে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। 

 

বিজেপি বিধায়রদের দাবি, একের পর এক বিধায়কদের সাসপেন্ড করে বিরোধীশূন্য বিধানসভায চালাতে চাইছে সরকার। কেউ কোন প্রশ্ন করলে তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। তুলসী গাছ সামনে রেখে চলতে থাকে বিজেপির বিক্ষোভ - প্রতিবাদ। সরকার বিরোধী স্লোগান এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান ছিল বিজেপি বিধায়কদের গলায়। 

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget