এক্সপ্লোর

Kolkata News: পাখির চোখ ছাব্বিশের ভোট, ফের রাজ্যে BJP-র কেন্দ্রীয় পর্যবেক্ষক, বৈঠকে ভূপেন্দ্র যাদব-বিপ্লব দেব

Bhupendra Yadav Biplab Dev In Kolkata : আজ ফের বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠকে ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব

কলকাতা: পাখির চোখ ছাব্বিশের ভোট, ফের রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক। কলকাতায় বঙ্গ বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। সকালে এলেন বঙ্গ বিজেপির সহ নির্বাচনী পর্যবেক্ষক বিপ্লব দেব। আজ ফের বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠকে ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব। বৈঠকে থাকবেন শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার। বৈঠকে থাকার কথা বঙ্গ বিজেপির অন্যান্য নেতা-নেত্রীদেরও। একাদশীর দিনও কলকাতায় বৈঠক করেছিলেন ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব।

আরও পড়ুন, নাগরাকাটায় BJP সাংসদ ও বিধায়কের ওপর হামলায় গ্রেফতার আরও ২, ধৃতদেরও নাম নেই FIR-এ !

পুজো মিটতেই বঙ্গ বিজেপির ছাব্বিশের ভোটের প্রস্তুতি শুরু। কলকাতায় এসে সম্প্রতি বৈঠক করেছিলেন বঙ্গ বিজেপির নির্বাচন কমিটির পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব ও সহ পর্যবেক্ষক বিপ্লব দেব। সল্টলেকে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন তাঁরা। উৎসব শেষ, ভোট-প্রস্তুতি শুরু। পুজো মিটতে না মিটতেই, ছাব্বিশের বিধানসভা ভোটের ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে সব দল। তৃণমূল যখন বিজয়া সম্মেলনীর মোড়কে জনসংযোগে ঝাঁপাচ্ছে, তখন রণকৌশল তৈরি করতে, ময়দানে নেমে পড়ল বিজেপিও। দশমীর পরদিনই কলকাতায় পৌঁছে গিয়েছিলেন বঙ্গ বিজেপির নির্বাচন কমিটির দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক এবং সহ-পর্যবেক্ষক। সল্টলেকে রাজ্য় বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকও করেছিলেন তাঁরা। 
 
পুজোর আগে তিন তিনবার রাজ্য়ে ঘুরে গেছেন খোদ প্রধানমন্ত্রী। পুজোর আগে এবং পুজোর মধ্যে রাজ্যে এসেছেন অমিত শাহ। সূত্রের দাবি, এমাস থেকেই ধারাবাহিক কর্মসূচি শুরু করে দিচ্ছে বিজেপি। অক্টোবর ও নভেম্বরজুড়ে চলবে লাগাতার কর্মসূচি। জানুয়ারি থেকে দ্বিগুণ তৎপরতা নিয়ে এরাজ্য়ে ঝাঁপাবে বিজেপি।একাদশীতেই কলকাতায় এসে ছাব্বিশের প্রাথমিক 'স্ট্র্য়াটেজি মিটিং' সেরে ফেললেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। রাজ্য় বিজেপির প্রথম সারির নেতাদের নিয়ে সল্টলেকে বিজেপি দফতরে হল বৈঠক। বৈঠকে ছিলেন এরাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব, এবং সহ পর্যবেক্ষক বিপ্লব দেব। ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ অন্য়রা। 
 
সূত্রের দাবি, বৈঠকে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রসঙ্গ উঠে আসে সুকান্ত মজুমদার ও শুভেনদু অধিকারীর বক্তব্যে। পশ্চিমবঙ্গে SIR-এর পর বিজেপির স্ট্র্যাটেজি কী হবে? তা নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের দাবি।২০১৯ সালের লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী বিজেপি এগিয়ে ছিল ১২১টি আসনে। ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপি এরাজ্য়ে ৭৭টি আসনে জিতেছিল। ২০২৪ সালের লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী তারা এগিয়ে ছিল ৯০টি আসনে। ছাব্বিশে কী হবে? সেটাই দেখার।

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget