এক্সপ্লোর

Mamata On SIR: "বেঁচে আছেন, অথচ তালিকায় মৃত" ! SIR ইস্য়ুতে ধর্নায় এসে কাদের "প্যারেড" করানোর কথা বললেন মুখ্যমন্ত্রী ?

Mamata On SIR ON BJP EC: SIR ইস্য়ুতে বিজেপি ও কমিশনকে নিশানা , আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে আজ ধর্নায় মুখ্যমন্ত্রী।

কলকাতা: SIR ইস্য়ুতে আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে আজ ধর্নায় মুখ্যমন্ত্রী। ধর্মতলায় মেট্রো চ্যানেলে পৌঁছে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্নামঞ্চে উপস্থিত সুব্রত বক্সী , ফিরহাদ হাকিম এবং সুজিত বসু।

আরও পড়ুন, "বিবেচনাধীন" ভোটারদের কী হবে ? বড় বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিকের

এদিন তিনি বলেন, SIR-এ মারা গিয়েছিল, তাঁদের পরিবারও আসবে। তাঁরাও এখানে বসবে,কিন্তু যারা বেঁচে আছেন, অথচ মৃত হিসেবে ঘোষণা করা হয়েছে, লজ্জা রাখার জায়গা নেই।' নির্লজ্জ বেহায়া বিজেপি পার্টি এবং তাঁদের দালাল কমিশন। মনে রাখবেন আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি। তাই আমরা খুঁজে বের করি। তাঁদের আমি এখানে প্যারেড করাবো। ' সূত্রের খবর, রাতেও ধর্নায় থাকতে পারেন তিনি। এর আগে SIR ইস্যুতে পথে নেমে প্রতিবাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে নালিশও জানিয়েছেন। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এ নিয়ে সওয়ালও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, সম্প্রতি বারুইপুরের ব়্যাম্পে ''ভূত'' হাঁটিয়ে চমক দিয়েছিলেন অভিষেক। 'বেঁচে থেকেও খসড়া তালিকায় মৃত', এই অভিযোগের ইস্যু তুলে, নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  

 ২৮ ফেব্রুয়ারি অর্থাৎ গত শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যেখানে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এবং ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম এখনও 'বিবেচনাধীন'। এরপরই পয়লা মার্চ সাংবাদিক বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় জানিয়ে দেন, ৬ তারিখ ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন,৬ তারিখ মেট্রো চ্য়ানেলে মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছেন। 

মেট্রো চ্য়ানেলে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ধর্না-অবস্থান নতুন নয়। বিরোধী নেত্রী থাকাকালীন, সিঙ্গুরে জমি অধিগ্রহণের প্রতিবাদে এই মেট্রো চ্য়ানেলেই অনশনে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী হওয়ার পর, ২০১৯ সালে সারদা মামলায় পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে CBI-হানার প্রতিবাদে এই মেট্রো চ্য়ানেলে আচমকা ধর্নায় বসেন তিনি।

মুখ্যমন্ত্রীর এই ধর্না কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী  সুকান্ত মজুমদার বলেন, মমতা বন্দ্যোপাধ্য়ায় প্র্যাকটিস করছেন কারণ এরপরে উনি বিরোধী দলনেত্রী হয়ে যাবেন। তখন ওঁকে ধর্নাতে বসতে হবে বিজেপির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তাই এখন থেকে প্র্য়াকটিস করছেন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget