এক্সপ্লোর

Assembly Election 2026: রাজ্যে সুষ্ঠ-শান্তিপূর্ণ ভোট করাতে একাধিক নতুন পদক্ষেপ কমিশনের, ভোট কেন্দ্রে গিয়ে এই নিয়মগুলি মানতে হবে এবার ভোটারকে

CEC Gyanesh Kumar On WB Election 2026: রাজ্যে ভোটের ইস্যুতে সাংবাদিক বৈঠকে কী কী নতুন পদক্ষেপের কথা জানালেন মুখ্য নির্বাচনী কমিশনার ?

কলকাতা: বিধানসভা ভোট কবে? কত দফায় হবে নির্বাচন? কবে ভোট ঘোষণা? ভোটমুখী পশ্চিমবঙ্গে এই সব প্রশ্নই উঠছে। ঠিক এই আবহেই রাজ্যে ভোটের ইস্যুতে সাংবাদিক বৈঠকে একাধিক নতুন পদক্ষেপের কথা জানালেন মুখ্য নির্বাচনী কমিশনার। 

আরও পড়ুন, লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ

এদিন জ্ঞানেশ কুমার বলেন, কিছুদিন আগেই ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে SIR-র চূড়ান্ত ভোটার তালিকা বের হয়েছে, তাতে ৭ কোটি ৮ লক্ষ নাম আছে। বিবেচনাধীন বাদ দিলে ৬ কোটি ৫২ লক্ষ...ভোটারের নাম রয়েছে।....পশ্চিমবঙ্গে ৮০ হাজারেরও বেশি পোলিং স্টেশন রয়েছে। আপনাদের মধ্য দিয়ে আমি জানাতে চাই, সমস্ত বুথে ১০০ শতাংশ ওয়েব কাস্টিং হবে। ..মহিলা দ্বারা পরিচালিত ১০ হাজারের থেকেও বেশি পোলিং স্টেশন হবে। এবং ৬৩৪ মডেল পোলিং স্টেশনও হবে।'

পাশাপাশি তিনি আরও বলেন, রাজ্যের প্রবীণ ভোটারদের জন্য ভোটকেন্দ্রগুলি বিল্ডিংয়ের নীচের তলায় রাখা হবে। প্রবীণ, বিশেষভাবে সক্ষমদের সুবিধায় বিশেষ হুইল চেয়ার থাকবে।হুইল চেয়ার চালানোর জন্য ভলান্টিয়ার থাকবে। প্রত্যেক বুথে পানীয় জলের ব্যবস্থা থাকবে। ভোটার সহায়তা কেন্দ্রও থাকবে প্রত্যেক বুথে। বুথের বাইরে মোবাইল রাখার জায়গা থাকবে। ভোট দেওয়ার পর বাইরে বেরিয়ে মোবাইল নিতে হবে। কোনও বুথে ১২০০-র বেশি ভোটার থাকবে না। বাড়ি বাড়ি গিয়ে ভোটার ইনফরমেশন স্লিপ দেবেন আধিকারিকরা। ভোটার সংক্রান্ত সমস্ত তথ্য ECINET অ্য়াপে পাওয়া যাবে।' 

ভোট সংক্রান্ত যাবতীয় তথ্য ECINET অ্যাপ ডাউনলোড করে, সেখানে সমস্ত বিষয়ে জানতে হবে।১০০ শতাংশ ওয়েব কাস্টিং হবে। ভোট শতাংশ ECINET দেওয়া হবে। যাতে জানা যাবে, কত ভোট শতাংশ পড়ল।সব ভোটারদের আবেদন করব, ECINET ডাউনলোড করুন। যাতে প্রার্থী সম্পর্কে সব তথ্য জানতে পারেন। কত শতাংশ ভোট পড়ল, রেজাল্টও এখানে দেখতে পাওয়া যাবে।পোস্টাল কাউন্টিং EVM -এর দুই রাউন্ডের আগেই শেষ করতে হবে। ইলেকশন সম্পর্কিত সমস্ত তথ্য গণনার ৭২ ঘণ্টার মধ্যে ECINET অ্যাপ দ্বারা বা কমিশনের ওয়েবসাইটে জানানো হবে।কোনও সমস্যা দেখা দিলে EVM-এর পুরো VVPAT গণনা করা হবে। কাউন্টিং এজেন্টের সামনে। গণনার ৭ দিনের মধ্যে যে কোনও পরাজিত প্রার্থী EVM খতিয়ে দেখতে পারবেন।

নির্বাচন কমিশন দিল্লি ফিরে যাবে। রিভিউ মিটিং থেকে উঠে আসা তথ্যের ভিত্তিতেই এরপর আমরা একটা সিদ্ধান্ত নেব। ভোটের দফা প্রসঙ্গে তিনি বলেন, কত দফায় ভোট হবে, তা নির্ভর করবে, রাজ্যের আইন শৃঙ্খলার প্রস্তুতির উপরে।

 

 

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget