এক্সপ্লোর

BDO Reshuffle : বিরোধীদের ভাল ফল হওয়ায় বিডিওদের বদলি ! অভিযোগ ঘিরে রাজনৈতিক তরজা

নবান্ন সূত্রে দাবি, বিডিওদের রুটিন বদলি করা হয়েছে। পুরভোটে একমাত্র নদিয়ার তাহেরপুর পুরসভায় জয়ী হয় সিপিএম। ভোটের ফল বেরনোর পর, সরিয়ে দেওয়া হয় তাহেরপুর থানার ওসি অভিজিৎ বিশ্বাসকে। 

সুজিত মণ্ডল, পূর্ণেন্দু সিংহ ও তুহিন অধিকারী, নদিয়া ও বাঁকুড়া : শান্তিপুর ও সোনামুখীর বিডিও বদল নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, বিরোধীদের ভাল ফল হওয়ায় বিডিওদের বদলি করা হয়েছে। পাল্টা তৃণমূলের (TMC) কটাক্ষ, বিরোধীরা ফল ভাল করলে বোঝা যাচ্ছে ভোট ভালভাবে হয়েছে। নবান্ন সূত্রে দাবি, বিডিওদের রুটিন বদলি করা হয়েছে। 

গত কয়েকদিনে পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) সংক্রান্ত মামলায় আদালতে হাজিরা দিতে হয়েছে একাধিক বিডিওকে। রিপোর্টও তলব করা হয়েছে কয়েকজন বিডিও-র কাছ থেকে। বিরোধীরা অভিযোগ তুলেছে, তৃণমূলকে জেতাতে মদত দিয়েছেন বিডিওরা। এই প্রেক্ষাপটে বিভিন্ন জেলায় বিডিও ও সরকারি আধিকারিক মিলিয়ে ১৬জনকে বদলি করেছে নবান্ন (Nabanna)। আর তা নিয়ে শুরু হয়েছে নতুন করে বিতর্ক।

বিজেপির অভিযোগ, যেখানে বিরোধীদের ফল ভাল হয়েছে। সেখানকার বিডিওদেরই বদলি করা হয়েছে। নদিয়ায় ১৮ টি পঞ্চায়েত সমিতির মধ্যে একমাত্র শান্তিপুর (Shantipur) পঞ্চায়েত সমিতি তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়ে বোর্ড গঠন করতে চলেছে বিজেপি। এই পঞ্চায়েত সমিতির ২৯ টি আসনের মধ্যে ১৬ টি গেছে বিজেপির দখলে। তৃণমূল জয়ী হয়েছে ১৩ টি আসনে। এই পরিস্থিতিতে শান্তিপুরের বিডিও প্রণয় মুখোপাধ্যায়কে বদলি নিয়ে তুঙ্গে উঠেছ রাজনৈতিক তরজা। শান্তিপুরের বিডিওকে দক্ষিণ দিনাজপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসেবে বদলি করা হয়েছে। 
তাঁর জায়গায় আনা হয়েছে নদিয়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর মহম্দদ সাবির আহমেদ মোল্লাকে। এনিয়ে প্রতিক্রিয়া জানতে প্রণয় মুখোপাধ্যায়কে ফোন করা হলেও, তিনি ফোন ধরেননি। 

অন্যদিকে, বাঁকুড়ার সোনামুখীর বিডিও দেবলীনা সর্দারকে মালদার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসেবে বদলি করা হয়েছে।  তাঁর জায়গায় আনা হয়েছে বাঁকুড়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর প্রিয়ঙ্কা হাতিকে। এই বদলি নিয়েও তরজা শুরু হয়েছে। সোনামুখী ব্লকের ১০ গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৪ টি দখল করেছে বিজেপি। এনিয়ে সোনামুখী বিডিও দেবলীনা সর্দারকে ফোন করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

নবান্ন সূত্রে দাবি, বিডিওদের রুটিন বদলি করা হয়েছে। পুরভোটে একমাত্র নদিয়ার তাহেরপুর পুরসভায় জয়ী হয় সিপিএম। ভোটের ফল বেরনোর পর, সরিয়ে দেওয়া হয় তাহেরপুর থানার ওসি অভিজিৎ বিশ্বাসকে। সেই ট্র্যাডিশন বজায় রেখে এবার বিডিও বদলির অভিযোগ। 

আরও পড়ুন- ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছতে রাজ্যের উদ্যোগ, কেন্দ্রের জল জীবন মিশন প্রকল্পের কাজ শেষ করতে তৎপরতা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

News Live Update : কাল দেবীর বোধন, পুজো মুডে রাজ্য ; কলকাতা থেকে জেলা শুরু ঠাকুরদেখা
কাল দেবীর বোধন, পুজো মুডে রাজ্য ; কলকাতা থেকে জেলা শুরু ঠাকুরদেখা
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget