এক্সপ্লোর

Bomb Blast : বীরভূমে তৃণমূল নেতার গোয়াল ঘরে বোমা বিস্ফোরণ, পঞ্চায়েত ভোটের আগে ফের আতঙ্ক

Birbhum Bomb Blast: কেউ আহত হয়েছেন কি না, পুলিশের তরফ থেকে তা স্পষ্ট করা হয়নি। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, তাঁর বিকট শব্দ ১২ থেকে ১৪ কিলোমিটার দূরে বোলপুরেও শোনা গেছে বলে জানিয়েছে পুলিশ।  

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : পঞ্চায়েত ভোটের (Panchayat Election) মুখে ফের বোমা বিস্ফোরণ বীরভূমে (Agian Bomb Blast in Birbhum)। গতকাল সন্ধে সাতটা নাগাদ, পাড়ুইয়ের ভেড়ামারীতে তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য শেখ হাফিজুলের বাড়ির গোয়াল ঘরে বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে গোয়ালঘর।তবে বিস্ফোরণের পর থেকেই বেপাত্তা তৃণমূল নেতা (TMC Leader)।

বিস্ফোরণের আওয়াজ বোলপুরেও শোনা গিয়েছে

বিস্ফোরণের পেরই SDPO-র নেতৃত্ব ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। কেউ আহত হয়েছেন কি না, পুলিশের তরফ থেকে তা স্পষ্ট করা হয়নি। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, তাঁর বিকট শব্দ ১২ থেকে ১৪ কিলোমিটার দূরে বোলপুরেও শোনা গেছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। প্রসঙ্গত, বোমা উদ্ধারের  ঘটনায় ইতিমধ্যেই অসংখ্যবার নাম উঠেছে বীরভূমের।

শুধুই বোমা উদ্ধারের ঘটনায় থেমে নেই

বোমা উদ্ধারের ঘটনায় হনহনিয়ে বোম স্কোয়াডের ভারী বুটের দৃশ্য সামনে এসেছে সংবাদমাধ্য়মে। সরব হতে দেখা গিয়েছে বিরোধী দলনেতাদেরও। এমন কি অতীতে রাজনৈতিক নেতার বাড়িতেও বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। কিন্তু এবার বিষয়টা, আর শুধুই বোমা উদ্ধারের ঘটনায় থেমে নেই। খোদ শাসকদলের নেতার  গোয়াল ঘরেই এবার বোমা বিস্ফোরণ।

'অস্ত্র আসছে' কোথা থেকে ?

এবার সবথেকে বড় কথা হচ্ছে, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় হরিদেবপুরকাণ্ডে ফিরহাদ হাকিম বলেছিলেন, 'অস্ত্র আসছে বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ থেকে।' অপরদিকে, 'বারুদের স্তূপে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ', পাল্টা তোপ দেগেছিলেন তৎকালীন রাজ্যপাল। এমন বলেছিলেন কি বাম নেতা সুজন চক্রবর্তীও। 

বারবার বোমা উদ্ধার বীরভূমেই

প্রসঙ্গত, গতমাসেই বীরভূমের মাড়গ্রামে ফের বোমা (Bomb) উদ্ধার হওয়ার ঘটনা সামনে আসে। তপন গ্রামে জেলবন্দি সিপিএম (CPM) নেতার বাড়ির পাশ থেকে দু ড্রাম ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ (Police)। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, সিপিএম নেতা ইয়াকুব শেখকে ফাঁসানোর জন্য তাঁর বাড়ির পাশে বোমা রেখে গেছেন তৃণমূল (TMC) কর্মীরা।

আরও পড়ুন, মমতাকে নিয়ে লেখা বই ছড়ানোর সিদ্ধান্ত, কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর বাড়িতে পুলিশ

দোষীদের গ্রেফতারির দাবি তুলে পুলিশকে বোমা উদ্ধারে বাধা দেন তারা। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডে খবর দেওয়া হয়।  গত ৪ ফেব্রুয়ারি মাড়গ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। পরে হাসপাতালে মৃত্যু হয় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাইয়ের। তার এক সপ্তাহের মাথায় বোমা মারার ঘটনায় মূল অভিযুক্ত পঞ্চায়েত সদস্যর খামার বাড়ি থেকে ৩ ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Darjeeling : দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
News Live Updates: আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান
আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
বারুইপুরে নাবালিকা নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, তদন্তে খুশি? কী বললেন বাবা?
বারুইপুরে নাবালিকা নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, তদন্তে খুশি? কী বললেন বাবা?

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget