এক্সপ্লোর

BJP-Durga Puja: পাখির চোখ '২৬-এর বিধানসভা নির্বাচন, এবার ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন BJP-র

West Bengal BJP:- ২০২০ সালে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার বা EZCC-তে মহাসমারোহে দুর্গাপুজোর আয়োজন করেছিল বিজেপি।

দীপক ঘোষ, অনির্বাণ বিশ্বাস, রঞ্জিত হালদার, কলকাতা: এবার আর নমো নমো করে নয়, জাঁকজমক করেই দুর্গাপুজোর আয়োজনের সিদ্ধান্ত নিল রাজ্য বিজেপি। যে পূজো ২০২০-তে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী, একুশের ভোটের পর সেই উৎসাহে আক্ষরিক অর্থেই ভাটা পড়েছিল।এবার আবার নতুন উদ্য়মে দুর্গাপুজো করতে চলেছে গেরুয়া শিবির। (BJP-Durga Puja)

২০২০ সালে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার বা EZCC-তে মহাসমারোহে দুর্গাপুজোর আয়োজন করেছিল বিজেপি। কিন্তু ২০২১ সালের ভোটে যাবতীয় প্রত্যাশায় ধাক্কা লাগার পর, পুজো নিয়ে উৎসাহে ভাটা পড়ে যায়। গত বছরও কার্যত নমো নমো করে দুর্গাপুজার আয়োজন করা হয় গেরুয়া শিবিরের তরফে। কিন্তু লোকসভা নির্বাচনে ধরাশায়ী হলেও, এবার জাঁকজমক করে দুর্গাপুজো করতে চায় রাজ্য বিজেপি। (West Bengal BJP)

বিজেপির সহযোগী সংগঠনের ব্যানারে আবার ধুমধাম করে পূজার আয়োজন হচ্ছে এবছর। বিজেপি নেত্রী পাপিয়া অধিকারীর কথায়, "কাজ যখন একটা শুরু হয়েছে, শুদ্ধভাবে, পবিত্রভাবে করতে হবে।" এ নিয়ে বিজেপি-কে কটাক্ষ করেছেন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তাঁর বক্তব্য, "সর্বজনীন থেকে তৃণমূল দুর্গাপুজোকে দাদা-দিদির পুজোতে নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সেটাকে দলের পুজোতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা দুর্গাপুজোর উৎসবের যে মনোভাব, তাকে খারিজ করা হচ্ছে। এটা বাংলার সর্বজনীন মনোভাবকে খারিজ করে দেওয়া হচ্ছে এখন।" সুজনের দাবি, তৃণমূল দুর্গাপুজো ক্লাবকে পুজো দিচ্ছে। বিজেপি-ও ভাবছে, ওই পথে হেঁটে যদি কিছু হয়।

আরও পড়ুন: Suvendu Adhikari: 'হিন্দু ভোট বাড়লেই '২৬-এ মমতা প্রাক্তন, ভাইপো জেলে', সুকান্তর কড়া বার্তার পরও অনড় শুভেন্দু

২০১৯ সালের লোকসভা ভোটের ফল সামনে আসার পর এবং ২০২১ সালের বিধানসভা ভোটের আগে, বাঙালির মন জয় করতে দুর্গাপুজো আবেগকে কাজে লাগাতে নামে বিজেপি। দিল্লিতে বসে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের Eastern Zonal Cultural Centre বা EZCC-তে সেই দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন খোদ নরেন্দ্র মোদি। বাংলার সর্বশ্রেষ্ঠ উত্‍সবের সঙ্গে মিশে গিয়ে, ভোটের আগে জনসংযোগে জোর দিতেই, ওই পুজোর আয়োজন করেছিল বলে সেই সময় জোর চর্চা ছিল। কিন্তু সেবছপ বিধানসভা ভোটে বিজেপির বঙ্গ জয়ের স্বপ্ন ধাক্কা খায়। সেই সঙ্গে পুজো নিয়ে তাদের উৎসাহেও কার্যত ভাটা পড়ে।

এমন অবস্থায় দলের অন্দরেই কথা ওঠে যে, একবার পুজো করলে, পর পর তিনবার পুজো করতেই হয়। সেই মতো, ২০২০-র পরের দু'বছর অর্থাৎ, ২০২১ ও ২০২২-এ EZCC তেই পুজোর আয়োজন করা হয়েছিল। এবার ২০২৬-এর বিধানসভা ভোটের আগে, বাঙালির প্রাণের উৎসব, দুর্গাপুজোর আবেগকে হাতিয়ার করে ফের পশ্চিমবঙ্গবাসীর মন ছোঁয়ার চেষ্টা করছে বিজেপি। জোরকদমে চলছে তার প্রস্তুতি। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ বলেন, "পশ্চিমবঙ্গের সংস্কৃতি ধ্বংস হয়ে যাচ্ছে। এই সময় পুজোর গুরুত্ব অনেক বেশি। পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতিকে ফিরিয়ে আনতে, বাঙালি-বাঙালিয়ানাকে বাঁচিয়ে রাখতে, সনাতনকে বাঁচিয়ে রাখতে, হিন্দুদের আবেগকে বাঁচিয়ে রাখতে, বিজেপি-র কার্যকতারা তো পুজো করতে চাইবেনই! যে অপসংস্কৃতি, শরিয়তি সংস্কৃতিকে যে প্রচার করার চেষ্টা চলছে, তার বিরুদ্ধে এই উদ্য়োগ।"

যদিও তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার কটাক্ষ করেন বিজেপি-কে। তিনি বলেন, "এই দুর্গাপুজোর মধ্যে অনেক কেলেঙ্কারি লুকিয়ে রয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া যায়, কিন্তু কেন্দ্রীয় সরকারের জায়গায় পুজো করা যায় না। ধর্মীয় অনুষ্ঠানের জন্য সরকারি জায়গায় অনুমতি দেওয়া যায় না। কোন অধিকারে এই কাজ করছে, আগামী দিনে প্রশ্ন তুলব আমরা।" এবছর সল্টলেকের EZCC তে সংস্কারের কাজ চলছে। ফলে সেখানে সম্ভব না হলে, উল্টো দিকের ঐক্যতানেই পুজোর আয়োজন করা হবে বলে বিজেপি সূত্রে খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget