এক্সপ্লোর

West Bengal BJP: রাম মন্দির নিয়ে এবার 'ঘরে ঘরে' বঙ্গ বিজেপি

Ram Mandir Inauguration: অযোধ্যায় রাম মন্দিরে যাওয়ার জন্য সমর্থকদের ও রাজ্যবাসীকে আমন্ত্রণ জানাবেন বিজেপি নেতারা।

কলকাতা: রামমন্দির উদ্বোধন নিয়ে প্রচারে এবার সরাসরি বঙ্গ বিজেপি। পয়লা থেকে ১৫ জানুয়ারি রামমন্দির সামনে রেখে বিজেপির 'ঘর ঘর যাত্রা'। বিভিন্ন জেলায় রাম মন্দিরের উদ্বোধনের প্রচার করবেন বিজেপি নেতারা। অযোধ্যায় রাম মন্দিরে যাওয়ার জন্য সমর্থকদের ও রাজ্যবাসীকে আমন্ত্রণ জানাবেন বিজেপি নেতারা।

বিশ্ব হিন্দু পরিষদের (VHU) তরফ থেকে একাধিকবার রাম মন্দিরকে (Ram Temple) নিয়ে প্রচার করা হয়েছে। কিন্তু রাম মন্দিরের উদ্বোধন ঘিরে প্রথম সরাসরি বঙ্গ বিজেপির কর্মসূচি। এরমধ্যেই আজ রাজ্যে আসছেন মোহন ভাগবত। তিন দিনের সফরে রাজ্যে আসছেন সরসঙ্ঘচালক। আজ রাতে কেশব ভবনে আসবেন ভাগবত। পরশু বিকালে শেষ হবে তার বঙ্গ সফর। আরএসএস সূত্রে খবর, সরসঙ্ঘ চালকের সাংগঠনিক সফরে একাধিক বিজেপি নেতার সঙ্গে বৈঠকের সম্ভাবনা।

আসছেন মোহন ভাগবত:
কাল ২ দিনের সফরে রাজ্যে আসছেন মোহন ভাগবত (Mohan Bhagwat)। দুপুরে দেড়টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন আরএসএস প্রধান। বিকেলে যাবেন AIFF সভাপতি কল্যাণ চৌবের বাড়িতে। রবিবার অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন মোহন ভাগবত। এরপর সেদিন বিকেলে ফিরে যাবেন তিনি। গেরুয়া শিবির সূত্রে খবর, আরএসএস প্রধান বাংলায় থাকাকালীন তাঁর সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছেন একাধিক বঙ্গ বিজেপির নেতা। 

রাম মন্দির উদ্বোধন (Ram Mandir inauguration) নিয়ে সাজ সাজ রব এখন দেশজুড়ে। সম্প্রতি কলকাতায় এসেছিলেন অমিত শাহ ও জেপি নাড্ডা। একাধিক কর্মসূচির মাঝেই দলের আইটি সেল সংক্রান্ত বৈঠকও ছিল। সেখানেই রামমন্দির উদ্বোধন নিয়ে জোরদার প্রচার করার নির্দেশ দিয়েছিলেন নেতারা। এবার সেই নির্দেশ মেনেই পথেও নামছে বিজেপি। রামমন্দির উদ্বোধনের বিষয়টিকে জনসংযোগ তৈরির হাতিয়ার হিসেবেই দেখছে বিজেপি (BJP)। সামনেই লোকসভা নির্বাচন (Parliament Election)। তার আগে সংগঠন গোছানো এবং জনসংযোগ বৃদ্ধির জন্য এবার রাম মন্দির উদ্বোধনের প্রচারে নামছে পদ্মশিবির। 

এদিকে গতকাল চাকলায় অনুষ্ঠানে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল উদ্বোধনের দিন কি অযোধ্যায় যাবেন মুখ্যমন্ত্রী?

সেই প্রশ্ন শুনেই মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দিয়েছিলেন, 'তোমরা সব জেনে বসে আছ, আমি তো কিছু জানি না।' যাবেন না কি যাবেন না, সেই উত্তর সরাসরি কিছু দেননি।

আরও পড়ুন:  'বাদ চাষিরা'!ফড়ে-দাপটের অভিযোগে সরকারি কর্মীদের ঘিরে বিক্ষোভে তৃণমূল কর্মীরা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬জন ছাত্রী
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬জন ছাত্রী
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget