এক্সপ্লোর

Primary TET: এবছরই রাজ্যে নতুন করে প্রাথমিকে টেট, কবে পরীক্ষা?

West Bengal Board Of Primary Education:পরীক্ষার দিনক্ষণ ঠিক করতে সরকারের সঙ্গে বৈঠক করবেন পর্ষদ সভাপতি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সেপ্টেম্বরে টেট নেওয়া যাচ্ছে না, জানাল পর্ষদ। 

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ডিসেম্বরের মধ্যে রাজ্যে নতুন করে প্রাথমিকে টেট (Primary TET)। নিয়োগ দুর্নীতি মামলার মধ্যেই সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board Of Primary Education)। আজ, শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির বৈঠক হয়। সূত্রের খবর, পরীক্ষার দিনক্ষণ ঠিক করতে সরকারের সঙ্গে বৈঠক করবেন পর্ষদ সভাপতি। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনে সেপ্টেম্বরে টেট নেওয়া যাচ্ছে না, জানাল পর্ষদ। 

রাজ্যে নতুন করে প্রাথমিকে টেট: এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে অ্যাডহক কমিটির বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, চলতি বছর ডিসেম্বর মাসের মধ্যে হবে প্রাথমিকে টেট। তৃণমূল আমলে এর আগে তিনবার টেট হয়। ২০১২, ২০১৪, ২০১৭ সালে টেট পরীক্ষা নেয় পর্ষদ। এই টেট পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতির অভিযোগও উঠেছে। এই আবহে নতুন করে টেট পরীক্ষা নেওয়ার তৎপরতা শুরু হয়েছে। নতুন সভাপতি এবং অ্যাডহক কমিটি আসার পর বৈঠক হয়। সেই বৈঠক টেট পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। কবে হবে পরীক্ষা? তা নিয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। সুপারিশ করা হয়েছে অ্যাডহক কমিটির তরফে। এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, টেট নিতে হবে সেপ্টেম্বর মাসের মধ্যে। কিন্তু সেই নির্দেশ পালন করতে পর্ষদ পারছে না, সেটা জানিয়ে দেওয়া হবে সুপ্রিম কোর্টকে। পরীক্ষা কবে নেওয়া যায়, তা চূড়ান্ত করতে পুজোর আগেই মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন পর্ষদ সভাপতি। উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে, গতকালই ১৮৫ জনকে সুপারিশপত্র দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 

সর্বোচ্চ আদালতের দ্বারস্থ মানিক ভট্টাচার্য: সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তিনি। গত ২ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার, লপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অপসারিত পর্ষদ সভাপতি। স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছেন তিনি। সব পক্ষকে নোটিস ইস্যু করেছে সুপ্রিম কোর্ট। আগামী ২৭ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

 

আরও পড়ুন: Manik Bhattacharya: প্রাথমিক মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget