এক্সপ্লোর

SSC Case : 'স্কুলগুলো চলবে কী করে, চাকরিহারাদের আপাতত পড়াতে দিন', সুপ্রিম কোর্টে ছুটল মধ্যশিক্ষা পর্ষদ

সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল মধ্যশিক্ষা পর্ষদ।  তাদের আবেদন, SSC রায়ে সাময়িক পরিবর্তন করা হোক। 

সৌভিক মজুমদার , কলকাতা : নিয়োগ প্রক্রিয়ায় ব্য়াপক দুর্নীতির কারণে, চাকরি গেছে প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ, ডিভিশিন বেঞ্চের পর চাকরি বাতিলের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চও। এই অবস্থায় সোমবার নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে করেন মুখ্যমন্ত্রী। আর এদিনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল মধ্যশিক্ষা পর্ষদ।  তাদের আবেদন, SSC রায়ে সাময়িক পরিবর্তন করা হোক। 

কী পরিবর্তন চাইল মধ্যশিক্ষা পর্ষদ?  

সূত্রের খবর, ২০১৬ সালের পুরো প্যানেল বাতিলের রায়ে সাময়িক পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। - তাদের আবেদন, নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ২৬ হাজার চাকরিহারাকে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক। অন্তত এই শিক্ষাবর্ষ পর্যন্ত অবৈধ বলে নিশ্চিতভাবে শনাক্ত-না-হওয়া চাকরিহারাকে কাজ চালানোর অনুমতি প্রার্থনা করে 
আবেদন মধ্যশিক্ষা পর্ষদের। 

মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, একসঙ্গে ২৬ হাজার শিক্ষকের চাকরি যাওয়ার ফলে একাধিক স্কুলের পরিচালন ব্যবস্থা ভেঙে পড়েছে। এমন স্কুল আছে, যেখানে ২৫ জন শিক্ষক ছিলেন। সুপ্রিম - নির্দেশের পর হয়ত ২ জন শিক্ষক সেখানে পড়ে আছেন। ফলে এই শিক্ষাবর্ষে এত ছাত্রের পড়াশোনা, পরীক্ষা ও পরিচালন ব্যবস্থা সামলানো আসম্ভব হয়ে পড়ছে। তাই পরবর্তী নিয়োগ না হওয়া অবধি,  অবৈধ বলে নিশ্চিতভাবে শনাক্ত-না-হওয়া চাকরিহারাদের শিক্ষকতা চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হোক। আবেদন মধ্যশিক্ষা পর্ষদের ।

এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই আবেদন গ্রহণ করেন কিনা, কবে তিনি এই মামলা শোনেন, কী সিদ্ধান্ত নেন, সেটাই দেখার।  

গত বছর ২০১৬ সালের SSC-র নবম থেকে দ্বাদশে শিক্ষক-শিক্ষিকা এবং গ্রুপ সি, গ্রুপ ডি মিলিয়ে প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ, SSC এবং চাকরিহারাদের একাংশ। ২০২৪-এর ৭-ই মে সেই মামলায় চাকরি বাতিলের ওপর স্থগিতাদেশ দেন তৎকালীন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। গত ৩ এপ্রিল সেই মামলায় হাইকোর্টের রায় বহাল রেখে প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। এরপরই হাহাকার পড়ে যায় বহু 'যোগ্য দাবি করা' চাকরিহারাদের মধ্যে। অন্যদিকে স্কুলগুলিও সমস্যায় পড়ে যায় বহু শিক্ষকের চাকরি চলে যাওয়ায়। এই পরিস্থিতিতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ মধ্যশিক্ষা পর্ষদ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget