এক্সপ্লোর

West Bengal Budget: ‘গঙ্গাসাগর সেতু’, ‘শিল্পসেতু’, বিমানবন্দর পর্যন্ত নয়া উড়ালপুল, বাজেটে পথশ্রী-৩

Mamata Banerjee: বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

কলকাতা: লোকসভা নির্বাচনের আগে বিধানসভায় বাজেট পেশ করল রাজ্য সরকার। সেখানে বিশেষ জোর দেওয়া হয়েছে যোগাযোগ ব্যবস্থার উপর। নতুন রাস্তা তৈরি এবং সংস্কারের পাশাপাশি একাধিক সেতু নির্মাণের ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় রয়েছে, গঙ্গাসাগর সেতু, শিল্প সেতু। ইএম বাইপাস এবং নিউটাউনের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করে তুলতে নতুন উড়ালপুলের ঘোষণাও করেছে রাজ্য।(West Bengal Budget)

বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান, রাজ্যের উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করে তোলা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যপূরণে দক্ষিণ ২৪ পরগনার মুড়িগঙ্গা নদীর উপর LOT ৮ এবং সাগরদ্বীপের কচুবেড়িয়ার মধ্যে একটি ৩.১ কিলোমিটার দীর্ঘ সেতুর নির্মাণ হবে। সেতুটির নাম হবে ‘গঙ্গাসাগর সেতু’। (Mamata Banerjee)

রাজ্য সরকার জানিয়েছে, এই সেতু নির্মাণের ফলে গঙ্গাসাগরে তীর্থে যাওয়া আরও সহজতর হবে।  পাশাপাশি, স্থানীয় মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন এবং এলাকার পর্যটনে জোয়ার আনতেও এই সেতু বিশেষ ভূমিকা পালন করবে। আগামী তিন বছরের মধ্যে সেতু নির্মাণের কাজ সম্পন্ন হবে। এই সেতু তৈরিতে ১২০০ কোটি টাকা খরচ পড়বে বলে জানিয়েছেন চন্দ্রিমা। এর মধ্যে প্রথম বছরের জন্য ২০০ কোটি বরাদ্দের ঘোষণা করেন তিনি। বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, গঙ্গাসাগরের মতো এত বড় মেলার জন্য সেতুর প্রয়োজন রয়েছে। তার জন্য বার বার কেন্দ্রের কাছে দরবার করেছেন। কিন্তু তাতে লাভ হয়নি। তাই নিজেরাই সেতু তৈরির কাজে হাত দিচ্ছেন তাঁরা।

আরও পড়ুন: West Bengal DA Increase: আরও ৪ শতাংশ বাড়ল DA, বাজেটে ঘোষণা মমতা সরকারের

পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-আরামবাগ রাস্তায় (SH-7) ‘কৃষক সেতু’র সমান্তরালে, দামোদর নদীর উপর ‘শিল্প সেতু’ নামের একটি চার লেন বিশিষ্ট নতুন ৬৪০ মিটার দীর্ঘ সেতু তৈরি করা হবে বলে জানিয়েছে রাজ্য। বলা হয়েছে, এই সেতুটির মাধ্যমে স্থানীয় পণ্যের পরিবহণ এবং গণপরিবণে বিশেষ সুবিধা হবে। স্থানীয় মানুষ যেমন উপকৃত হবেন, তেমনই এলাকার অর্থনীতি আরও মজবুত হয়ে উঠবে আগামী দিনে।সেতুটি তৈরি করতে খরচ হবে ২৮৬ কোটি টাকা। তিন বছর সময় লাগবে সেতুটি তৈরি হতে। প্রথম বছরের জন্য রাজ্য ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে এদিন।

নিউ টাউন এবং বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের মোড় থেকে নিউ টাউনের CG ব্লক সন্নিহিত মহিষবাথান পর্যন্ত একটি চার লেন বিশিষ্ট, ৭ কিলোমিটার দীর্ঘ উড়ালপুল নির্মাণের প্রস্তাব দিয়েছে রাজ্য। আগামী তিন বছরে তাতে খরচ হবে ৭২৮ কোটি টাকা। প্রথম বছরের জন্য এদিন ১৫০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য।

রাজ্য সরকার জানিয়েছে, পথশ্রী-১, পথশ্রী-২ প্রকল্পে ৬, ৪৮৮ কোটি টাকা ব্যয় করেছে তারা। এখনও পর্যন্ত ২৬,৪৮৭ কিমি রাস্তার নির্মাণ এবং সংস্কার করেছে। পরিকাঠামো উন্নয়নের এই ধারাকে এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকার বদ্ধপরিকর। তাই কেন্দ্র গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পের টাকা আটকে রাখা সত্ত্বেও, রাজ্যবাসীর জন্য পথশ্রী-৩ প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য, তাতে প্রায় ৩ হাজার ৮৬৮ কোটি টাকা খরচ হবে। এর আওতায় ১২০০০ কিলোমিটার দীর্ঘ গ্রামীণ রাস্তার নির্মাণ এবং সংস্কারও হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget