এক্সপ্লোর

West Bengal Budget: মাসে ৩ হাজার টাকা থেকে সরকারি চাকরি, পিঙ্ক কার্ডে একাধিক সুবিধা, মহিলাদের জন্য ঢালাও বরাদ্দ বাজেটে, কী কী সুবিধা পাবেন?

চাকরি ক্ষেত্রেও মহিলাদের সংরক্ষণ, বেশ কয়েকটি ক্ষেত্রে মাসিক ভাতা বৃদ্ধির মতো একাধিক ঘোষণা করা হয়েছে। 

কলকাতা: আজ রাজ্য়ে নতুন বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ হল। বিধানসভায় প্রথম বাজেট পেশ করলেন শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  ডবল ইঞ্জিনের সরকারে কোন পথে এগোবে রাজ্যের শিল্প-কর্মসংস্থান, দেড় দশকের কার্যত ঝুঁকে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে কতটা উদ্যোগী হবে বিজেপি সরকার, সেই ঘোষণা করা হল এই বাজেটে। চাকরি ক্ষেত্রেও মহিলাদের সংরক্ষণ, বেশ কয়েকটি ক্ষেত্রে মাসিক ভাতা বৃদ্ধির মতো একাধিক ঘোষণা করা হয়েছে। 

এদিনের বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী জানিয়েছেন, নারীর ক্ষমতায়ণে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনায় মাসে ৩০০০ টাকা দেওয়া সুনিশ্চিত করা হচ্ছে। অন্নপূর্ণা যোজনা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে, এর জন্য ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

এছাড়াও, 'উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে। গর্ভবতী মায়েদের ২১ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে এবং তাঁদের ৬টি পুষ্টি কিট পাবেন। পাশাপাশি সরকারি বাসে সকল মহিলাকে বিনামূল্যে পরিবহণের সুযোগ দেওয়া হচ্ছে, এর জন্য সাড়ে ৫০০ কোটি বরাদ্দ করা হয়েছে। এর জন্য পিঙ্ক কার্ড চালু হবে।' 

আরও পড়ুন, সিভিক, হোমগার্ড, অঙ্গনওয়াড়ি-আশাকর্মীদের বাড়ছে মাসিক টাকার পরিমাণ, কত বাড়ল, কত হচ্ছে এবার?

মহিলাদের কর্মসংস্থান নিয়েও বাজেটে একাধিক ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, 'রাজ্য রিজার্ভ ফোর্সে দুটি সম্পূর্ণ মহিলা ব্যাটেলিয়ন চালু হবে। রাজ্যে ১ লক্ষ সরকারি শূন্য পদ পূরণ করা হবে। যার মধ্যে শূন্যপদে ৩৩% মহিলাদের জন্য সংরক্ষিত'। 

অন্যান্য ভাতা দেওয়ার ক্ষেত্রে এদিনের বাজেটে বলা হয়েছে, 'অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা, আশাকর্মীদের মাসিক সাম্মানিক ৫০০০ টাকা দেওয়া হবে। আদিবাসী সম্প্রদায়ের শিক্ষার সুযোগ বৃদ্ধিতে ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয় হবে, এই আর্থিক বছরের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ১০০ দিনের কাজের জন্য ১৪০০০ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। চা শ্রমিকদের সুবিধার্থে টি বোর্ড তৈরি করা হবে। শহরে ৪টি মা আহার কেন্দ্র চালু হয়েছে, জনপ্রতি ৫ টাকা দিয়ে চালু হয়েছে। 

এর পাশাপাশি প্রত্যেক আইডিসিএস সেন্টারে গ্যাস কানেকশন, বাসনপত্র, পানীয় জল নিশ্চিত করা হবে। ভরসা কর্মসূচি চালু হবে, মাসে গ্র্যাজুয়েটদের ৩০০০ টাকা ও অন্যদের ২০০০ টাকা ভাতা দেওয়া হবে। তবে ১ লক্ষ টাকার কম আয়ের পরিবার ও অন্য কোনও সামাজিক প্রকল্প না পেলে মিলবে ভরসা কর্মসূচি।                        

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত অন্তত ৪
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত অন্তত ৪
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Advertisement

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget