এক্সপ্লোর

WB By Election 2024: ভোট দিলেই তৃণমূলের তরফে মিলছে প্যাকেট ভর্তি চানাচুর-মুড়ি!

Midnapore Constituency Accused TMC: ভোট দিলেই তৃণমূলের তরফে মিলছে প্যাকেট ভর্তি চানাচুর-মুড়ি! এই ছবি মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের গুড়গুড়িপালে।

মেদিনীপুর: লোভ দেখিয়ে ভোট চাওয়ার অভিযোগ বরাবরই উঠে এসেছে এই রাজ্যে। কখনও তা নগত টাকা। কখনও আবার খাবার। গত পঞ্চায়েত ভোটে শাসকদলের বিরুদ্ধে ফুচকা খাইয়ে ভোট টানার অভিযোগ উঠেছিল দক্ষিণ বারাসাতের একটি বুথে।  সেবার নির্বাচন কমিশনের কাছে এই নিয়ে অভিযোগও করেছিলেন সিপিএম প্রার্থী। আর আজ উপনির্বাচনের দিনে উঠে এল সেই অভিযোগ। ভোট দিলেই তৃণমূলের তরফে মিলছে প্যাকেট ভর্তি চানাচুর-মুড়ি! এই ছবি মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের গুড়গুড়িপালে। ভোট কেন্দ্র থেকে কিছুটা এগোলেই ভোটারদের হাতে তৃণমূলের তরফে তুলে দেওয়া হচ্ছে প্যাকেট ভর্তি চানাচুর মুড়ি। 

প্রায় প্রতিটা ভোটেই ছাপ্পা ভোট থেকে শুরু করে ভোট প্রভাবিত করার অভিযোগ উঠে আসে। কখনও মৃত ব্যাক্তির নামে জমা পড়ে ভোট। কখনও আবার সিসিটিভি অফ করে দিয়ে চলে ছাপ্পা ভোট। এই সব অভিযোগগুলিই অতীতে উঠে এসেছে। এমনকি ভোট কেন্দ্রের কাছে ভোটারকে প্রভাবিত করার অভিযোগও ভুরিভুরি। তবে ভোটারদের পেটপুরে খাওনার কথাও নতুন নয়। যদিও চানাচুর মুড়ি খাওয়ার খবর এই প্রথমবারই সামনে এসেছে।লোকসভা ভোটের সময় সামনে এসেছিল আরও একটি ঘটনা। যদিও সেটা কোনও রাজনৈতিক দলের কর্মকাণ্ড নয়। বরং ভোটারদের উৎসাহিত করতে, ভোট দেওয়ার প্রমাণ দেখালেই খাবারে ৫০ শতাংশ ছাড় দিচ্ছিল একটি সংস্থা। 

আরও পড়ুন, লর্ডসের মোড়ে লেলিহান শিখা, পুড়ে ছাই পরপর ঝুপড়ি, ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড কলকাতায়

উপনির্বাচনে সারাদিন উত্তেজনা মেদিনীপুরে

প্রসঙ্গত, এদিন ভোট চলাকালীন মেদিনীপুরে একাধিক হামলার অভিযোগ ওঠে। ভোট চলাকালীন শালবনির সাতপাতিতে আক্রান্ত বিজেপি নেতা। পোলিং এজেন্ট বসাতে যাওয়ায় মণ্ডল সভাপতি বাবলু ঘোষকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। মেদিনীপুরে বিজেপি নেতাদের বাড়িতে পুলিশি হানা, ধরপাকড় নিয়ে জেলা পুলিশের দাবি, বিজেপি নেতা নয়ন দে-র নামে ওয়ারেন্ট আছে। নির্বাচন কমিশনের কথায় ওয়ারেন্ট নিয়েই তাঁর বাড়িতে যায় গুড়গুড়িপাল থানার পুলিশ। অন্যদিকে, মেদিনীপুর শহর ২ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক বিনোদ হাতির বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ থাকায় তাঁকে আটক করা হয়েছে। এদিকে মেদিনীপুরে উপনির্বাচনের আগে পুলিশের বিরুদ্ধে বেআইনি ধরপাকড়ের অভিযোগ তুললেন  শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডলে বিরোধী দলনেতার পোস্ট, গ্রামীণ এলাকায় ধরপাকড় চালাচ্ছে পুলিশ। হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Leader Extortion Allegation: ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget