এক্সপ্লোর

CM Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বাগত জানিয়ে 'গার্ড অফ অনার'

CM Suvendu Adhikari at Nabanna: পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে নতুন ইনিংস শুরু শুভেন্দু অধিকারীর। গত ৯ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু অধিকারী।

কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক, সুমন ঘরাই, কলকাতা : নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাগত জানিয়ে 'গার্ড অফ অনার' দেওয়া হল তাঁকে। এরপর নবান্নে প্রবেশ করেন তিনি। পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে নতুন ইনিংস শুরু শুভেন্দু অধিকারীর। গত ৯ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু অধিকারী। এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর, দুই কেন্দ্র থেকেই ভোটে লড়েছেন তিনি। জয়ীও হয়েছেন। প্রায় ৫৫ বছর পর জেলা থেকে মুখ্যমন্ত্রী পেয়েছে রাজ্যের মানুষ। আজ ৫ মন্ত্রীর সঙ্গে ক্যাবিনেট বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গড়েছে বিজেপি। আজ সেই সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে থাকতে চলেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে একই দিনে মন্ত্রী পদে শপথ নেওয়া ৫ জন। তাঁরা হলেন অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক এবং দিলীপ ঘোষ। আজ এই ৫ মন্ত্রীর দফতর ঘোষণা হওয়ার কথা রয়েছে। আজ একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক রয়েছে আজ। আজ নবান্নে রাজ্যের মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়াল ও স্বরাষ্ট্র সচিব সঙ্ঘমিত্রা ঘোষ সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা হয়েছে বলে সূত্রের খবর। আজই রাজ্যে বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট মিটিং। কী কী আলোচনা হতে পারে সেখানে, কোন মন্ত্রী কোন দফতর পাবেন, সেই দিকেই নজর রয়েছে সকলের। আজকের বৈঠকে আয়ুষ্মান ভারত-সহ একাধিক প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে। 

আজ জোড়া কর্মসূচি মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কোথায় কী কী বৈঠক ?

সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ নবান্নে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর তাঁকে ভিআইপি করিডরে গার্ড অফ অনার দেওয়া হয়। ১০-১৫ মিনিটের গার্ড অফ অনার দেওয়ার অনুষ্ঠান হয়। কলকাতা পুলিশের টিম, কলকাতা পুলিশের ব্যান্ড গার্ড অফ অনার দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। এরপর সোজা ১৪ তলায় পৌঁছন তিনি। ইতিমধ্যেই বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক শুরু হয়েছে বলে খবর। ১৩ তলার একটি কনফারেন্স রুমে গিয়ে ৫ মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করেন বলেও সূত্রের খবর। আজ মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন, এমন সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে। 

আজ সকালে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সবার প্রথমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সল্টলেকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়িতে যান। সেখান থেকে যান দলীয় কার্যালয়ে। তারপর পৌঁছন নবান্নে। সূত্রের খবর, আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর বিভিন্ন দফতরের প্রধান সচিব এবং সচিবদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সবার শেষে নবান্ন সভাঘরে DM-দের সঙ্গে বৈঠক করবেন নতুন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
Asish Banerjee Death Investigation: আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী
আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget