এক্সপ্লোর

Mamata Banerjee: রেলমন্ত্রী থাকাকালীন 'অ্যান্টি কলিশন ডিভাইস'-র প্রস্তাব তাঁরই, দাবি মমতার

Anti Collision Device:সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, 'আমি রেলমন্ত্রী থাকাকালীন রেলের অ্যান্টি কলিশন ডিভাইসের প্রস্তাব দিই।' এতে বর্তমান কেন্দ্রীয় সরকারের কোনও কৃতিত্ব নেই, মনে করেন তিনি।

কলকাতা: মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা (Odisha Train Accident) ঘিরে রাজনৈতিক উত্তেজনা চড়তে শুরু করেছে আগেই। তার উপর সাংবাদিক বৈঠকে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) দাবি করলেন, 'আমি রেলমন্ত্রী থাকাকালীন রেলের অ্যান্টি কলিশন ডিভাইসের (Anti Collision Device) প্রস্তাব দিই।' এতে বর্তমান কেন্দ্রীয় সরকারের কোনও কৃতিত্ব নেই, মনে করেন তিনি। সঙ্গে আরও সংযোজন, 'অ্যান্টি কলিশন ডিভাইস হওয়ার পর দুর্ঘটনার সংখ্যা কমেছে।'  রেলের সুরক্ষার জন্য কিছুই করেনি কেন্দ্রের বর্তমান সরকার, অভিযোগ আরও। 

আর কী?
ইতিমধ্যেই অ্যান্টি কলিশন ডিভাইস নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। গত কাল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর পাশে দাঁড়িয়ে রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, "আমি যখন রেলমন্ত্রী ছিলাম, দুর্ঘটনা প্রতিরোধী যন্ত্র (Anti Collison Device) তৈরি করেছিলাম। গোয়ায় গিয়ে সব ব্যবস্থা হয়েছিল। তার পর থেকে দুর্ঘটনার সংখ্যা কমেছিল। এটি এমন একটি যন্ত্র, যা ট্রেনে বসানো থাকলে, এক লাইনে যদি দু'টি ট্রেন এসে পড়ে, বা সামনে কিছু পড়ে থাকে, আপনা থেকেই থেমে যাবে ট্রেন। কিছু গড়বড় দেখলে সতর্কবার্তা যাবে।" এদিন বালেশ্বর মেডিক্যাল কলেজে গিয়ে শুভেন্দু অধিকারী পাল্টা প্রশ্ন তোলেন, ' 'তদন্তের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় কী করে জানলেন অ্যান্টি কলিশন ডিভাইস ছিল না?' তার আগেই কেন্দ্রীয় রেলমন্ত্রী বলে দেন, 'এই দুর্ঘটনার সঙ্গে অ্যান্টি কলিশন ডিভাইসের কোনও সম্পর্ক নেই।' সাংবাদিক বৈঠকে প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর ফের তোপ, 'রেলের জন্য এখন কিছুই করা হচ্ছে না,রেল বাজেটও নেই। রেলকে যেন বিক্রির জন্য রেখে দিয়েছে।'

সিগন্যালিং সিস্টেম নিয়ে...
মুখ্যমন্ত্রীর বক্তব্য, 'আমি কাউকে কোনও আক্রমণ করেনি। যতটুকু বলার, ততটুকুই বলেছি। সিগন্যালিং সিস্টেম কেউ দেখেই না, ভগবানের দয়ায় চলছে।' অ্যান্টি-কলিশন ডিভাইস নিয়ে নিজের পুরনো অবস্থান ফের তুলে ধরেন মমতা। সঙ্গে বলেন, 'আপনারা এখন আমাকে, নীতীশ কুমার, লালুপ্রসাদকে আক্রমণ করছেন? আপনাদের সময় বহু মানুষের মৃত্যু হয়েছে, আমরা তো কখনও বলিনি।' এর পরেই সম্পূর্ণ দ্বিধাহীন ভাষায় মমতার দাবি, এই দুর্ঘটনার জন্য দায়ী গাফিলতি, সমন্বয়ের অভাব। তাঁর কথায়, 'এত মানুষের মৃত্যুর পরও ক্ষমা চাননি। আমি রেলমন্ত্রী থাকাকালীন ট্রেনের ভাড়া বাড়াইনি। কিন্তু এখন তো প্রায় নিয়ম করে ভাড়া বাড়ান। আপনি নিজেদের শখ-আহ্লাদ পূরণের জন্য যে টাকা খরচ করেছেন, তা রেলকে দিতে পারতেন।'

আরও পড়ুন:এই ৫টি জিনিস স্বপ্নে দেখলেই বিপদ সংকেত! জীবনে আসতে পারে দুর্ভোগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : স্বাধীনতা দিবসের আগে রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা, ফের জঙ্গসন্দেহে গ্রেফতার তিন, 'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
স্বাধীনতা দিবসের আগে রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা, ফের জঙ্গসন্দেহে গ্রেফতার তিন, 'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget