এক্সপ্লোর

WB Health Department: আচমকাই বদলি রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা, মতান্তরের জেরেই কি সিদ্ধান্ত! তুঙ্গে জল্পনা

West Bengal CMOH: শুধু স্বাস্থ্য অধিকর্তার বদলিই নয়, এ দিন রাজ্যের স্বাস্থ্য দফতর নিয়োগ বোর্ডেও রদবদল ঘটানো হল।

সন্দীপ সরকার, কলকাতা: স্বাস্থ্য দফতরে হঠাৎ রদবদল। বদলি করা হল রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা (West Bengal CMOH) অজয় চক্রবর্তী (Ajay Chakraborty)। তঁকে উত্তরকন্যার ওএসডি  (অফিসার অন স্পেশাল ডিউটি) করে পাঠানো হল। তাঁর জায়গায় রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা হচ্ছেন সিদ্ধার্থ নিয়োগী (Siddhartha Niyogi)। আজ-কালের মধ্যেই তিনি দায়িত্ব নিতে পারেন বলে জানা গিয়েছে। 

আচমকাই স্বাস্থ্য অধিকর্তা বদল রাজ্যের

বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য অধিকর্তা বদলির বিষয়টি জানানো হয়। আচমকা এমন সিদ্ধান্ত কেন, তার সপক্ষে যদিও কোনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। তবে সূত্রের খবর, রোগী রেফার-সহ একাধিক ইস্যুতে স্বাস্থ্য দফতর এবং প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকদের সঙ্গ মতবিরোধ দেখা দেয় তাঁর। তাই আচমকা এই বদলি নিয়ে জল্পনা শুরু হয়েছে। 

আরও পড়ুন: Online Fraud: ই-কমার্স সাইটে ২৮৫ টাকার জুতো কিনতে গিয়ে খোয়া গেল ১৯ হাজার ৫৯ টাকা!।Bangla News

শুধু স্বাস্থ্য অধিকর্তার বদলিই নয়, এ দিন রাজ্যের স্বাস্থ্য দফতর নিয়োগ বোর্ডেও রদবদল ঘটানো হল। তার নতুন চেয়ারম্যান হলেন সুদীপ্ত রায়। স্বাস্থ্য নিয়োগ বোর্ডের সদস্যদের রদবদল নিয়েও এ দিন বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য স্বাস্থ্য দফতর। 

বদলির সিদ্ধান্ত নিয়ে জল্পনা তুঙ্গে

গত কয়েক বছর ধরে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার দায়িত্বে অধিষ্ঠিত ছিলেন অজয় চক্রবর্তী। অফিসার অন ডিউটি করে তাঁকে বদলি করা হল। আপাতত শিলিগুড়িতে থাকবেন তিনি। কিন্তু এই বদলি যে রুটিন বদলি নয়, তা স্পষ্টতই দৃশ্যমান। তাই এই নিয়ে নানা জল্পনা কানে আসছে।  

উল্লেখ্য, বছর দুয়েক আগে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য পরিষেবা এবং পরিকাঠামোর রিপোর্টে সব চেয়ে খারাপ ফল করা পাঁচ রাজ্যের মধ্যে ছিল পশ্চিমবঙ্গ। সেই সময় প্রশ্নের মুখে পড়তে হয়েছিল অজয় চক্রবর্তীকে। তিনি জানিয়েছিলেন, ত্রুটি শোধরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।  এর পর চিকিৎসকদের হোয়াটসঅ্যাপ লোকেশন জানানোর নির্দেশ দেওয়া ঘিরেও প্রশ্ন ওঠে। যদিও রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে এমন কোনও নির্দেশ দেওয়া হয়নি বলে জানিয়েছিলেন অজয় চক্রবর্তী।

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?

ভিডিও

Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget