এক্সপ্লোর

Jadavpur University: ক্ষুব্ধ রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন, পড়ুয়া মৃত্য়ুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ফের নোটিস

JU Student Death: যাদবপুরে ছাত্র মৃত্যুর পর, ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তৃতীয় নোটিসে তা জানতে চেয়েছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। 

কলকাতা: ছাত্র মৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে তৃতীয় নোটিস পাঠাল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের তরফে কমিশনের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই নিয়ে ক্ষুব্ধ কমিশন। যাদবপুরে ছাত্র মৃত্যুর পর, ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তৃতীয় নোটিসে তা জানতে চেয়েছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। (Jadavpur University)

এই নিয়ে তৃতীয় নোটিস পাঠাল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং তাদের মধ্যে সংঘাতের আবহ টের পাওয়া যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের তরফে দ্বিতীয় নোটিসের যে উত্তর পাঠানো হয়েছিল, তাতে সন্তুষ্ট নয় রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। এমনকি উত্তরপত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এক্তিয়ার নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছিল, সেই নিয়েও ক্ষুব্ধ এবং বিস্মিত তারা। (JU Student Death)

রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন জানিয়েছে, তৃতীয় নোটিস পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। তাতে সিসিটিভি বসানো নিয়ে কী সিদ্ধান্ত গৃহীত হয়েছে, জানতে চাওয়া হয়েছে। অ্যান্টি ব়্যাগিং সেল, যারা কার্যকরী ভূমিকায় ছিল, তাদের কাছে সংরক্ষিত নথি  যথাযথ অবস্থায় রয়েছে কিনা, জানতে চাওয়া হয়েছে।

আরও পড়ুন: মিজোরাম থেকে ফিরল পরিযায়ী শ্রমিকদের দেহ, চার মাস আগেও ঘটে দুর্ঘটনা, এ রাজ্যে কাজের সুযোগ কি হবে না? প্রশ্ন পরিবারের

এর আগে, ঘটনাস্থল পরিদর্শন, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আবেদন করেছিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে নোটিসের যে উত্তর দেওয়া হয়, তাতে গোটা ঘটনায় শিশু অধিকার সুরক্ষা কমিশনের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়।  কমিশন সূত্রে খবর, যাদবপুর বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষের তরফে এমন উত্তর পেয়ে বিস্মিত তারা। দু'টি উত্তরপত্রের কোনওটিতেই সন্তুষ্ট হওয়া যায়নি।

অন্য দিকে, শনিবার প্রায় একমাস পর সাফাইকর্মীরা প্রবেশ করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরে। গেট বন্ধ থাকায় আসতে পারেননি, কর্তৃপক্ষের তরফে আবেদন জানাতেই এসেছেন। তাতে যাদবপুরের ওপেন এয়ার থিয়েটারে  খালি মদের বোতল মিলেছে বলে জানা গিয়েছে। একমাস পর, সাফাই কর্মীরা পরিষ্কার করতে এসে প্রচুর মদের বোতল ও নেশার সামগ্রী উদ্ধার করেন। ১০ অগাস্ট, যাদবপুরে ছাত্র মৃত্যুর পর, ক্যাম্পাসে মেলে প্রচুর খালি মদের বোতল। তা নিয়ে বিতর্ক তৈরি হয়। দায়িত্বভার নিয়ে ক্যাম্পাস পরিদর্শনে গিয়ে সাফাই অভিযানে জোর দেন নতুন অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। এর পর আজ বিশ্ববিদ্যালের ওপেন এয়ার থিয়েটার থেকে উদ্ধার হল প্রচুর খালি মদের বোতল। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget