এক্সপ্লোর

Teenage Pregnancy: প্রসূতি মৃত্যুর হার কমাতে পদক্ষেপ স্বাস্থ্য দফতরের

State Health Department: রাজ্যে বাড়ছে প্রসূতি মৃত্যুর হার, যা নিয়ে উদ্বিগ্ন রাজ্য স্বাস্থ্য দফতর। মঙ্গলবার, স্বাস্থ্য ভবনে এই নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে।


সন্দীপ সরকার, কলকাতা: প্রসূতি মৃত্যুর হার কমাতে উদ্যোগ নিচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতর। এই কাজে টিন-এজারদের মধ্যে গর্ভবতী হওয়ার হার কমাতে উদ্য়োগ নেওয়া হচ্ছে। টিন-এজ প্রেগন্যান্সির হার কমালেই প্রসূতি মৃত্যুর হার কমবে বলে মনে করছেন স্বাস্থ্য দফতরের কর্তারা। ইতিমধ্যেই প্রসূতি মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য তৈরি করা হয়েছে একটি এক্সপার্ট টিম।

কী পদক্ষেপ:
রাজ্যে বাড়ছে প্রসূতি মৃত্যুর হার, যা নিয়ে উদ্বিগ্ন রাজ্য স্বাস্থ্য দফতর। মঙ্গলবার, স্বাস্থ্য ভবনে এই নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী,  টিন-এজ গ্রুপের মধ্যে প্রসূতি মৃত্যুর হার অন্য বয়সের প্রসূতিদের তুলনায় বেশি।

কোথায় কে দাঁড়িয়ে:
টিন-এজ প্রেগন্যান্সি বা অপরিণত বয়সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার সংখ্যা যদি বিচার করা হয়। তাহলে তথ্যের নিরিখে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে ত্রিপুরা। তার পরেই রয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী,  বাংলায় টিন-এজ প্রেগন্যান্সির হার ১৯ শতাংশ। ২০২০ সালে এই হার ছিল ২৩ শতাংশ। অর্থাৎ আগের তুলনায় বেশ খানিকটা কমেছে।

স্বাস্থ্য কর্তাদের বক্তব্য:
স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেছেন, 'টিন-এজার দম্পতি চিহ্নিত করে, তাঁদের পরিবার পরিকল্পনার আওতায় আনার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গত দু’বছরে এই প্রচেষ্টায় যথেষ্ট সুফল মিলছে। আগামী দিনে এই ব্যাপারে আরও উদ্যোগ নিয়ে, এই টিন-এজ প্রেগন্যান্সির হার ১০ শতাংশের নীচে নামিয়ে আনাই আমাদের লক্ষ্য।'

কী বলছেন বিশেষজ্ঞরা:
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ লকডাউনের সময় বেড়েছে স্কুলছুট হওয়ার সংখ্যা। তারই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কম বয়সে বিয়ে হওয়ার সংখ্যাও। আর এই কারণেই বাড়ছে টিন-এজ প্রেগন্যান্সি বা অপরিণত বয়সে অন্তঃসত্ত্বা হওয়ার সংখ্যাও। প্রসূতি মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য একটি এক্সপার্ট টিম তৈরি করা হয়েছে। কলকাতার পাশাপাশি, জেলাতেও নজর দেওয়া হচ্ছে। জেলার জন্য়ও মেন্টর গ্রুপ তৈরি করা হবে। যেখানে, প্রসূতি মৃত্যুর হার বেশি, সেখানে গিয়ে অনুসন্ধান করে দেখবে এই এক্সপার্ট টিম। 

আরও পড়ুন:  গরমের ছুটি নিয়ে রাজ্য সরকারের পথেই এবার আইসিএসই, শুরু হচ্ছে অনলাইনে ক্লাস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
CM Suvendu Adhikari: “পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
“পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget