এক্সপ্লোর

WB Covid Restriction Update: করোনা পরীক্ষা বাড়ান, জেলাশাসকদের বার্তা মুখ্যসচিবের, রাজ্যে ফের চালু হচ্ছে রাত্রিকালীন বিধিনিষেধ

আগামী ২১ তারিখ থেকে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় গাড়ি ও সাধারণ মানুষের চলাচলের জারি থাকবে নিষেধাজ্ঞা।

সুমন ঘড়াই, হাওড়া : উৎসবের রেশ ফিকে হওয়ার আগেই হওয়ার আগেই ফের চোখ রাঙাচ্ছে করোনার রক্তচক্ষু। কলকাতা সহ একধিক জেলায় ক্রমশ বাড়ছে মারণ ভাইরাসের প্রকোপ। এই অবস্থায় জেলাশাসকদের প্রত্যেক জেলায় করোনা পরীক্ষা ও ভ্যাকসিনেশন বাড়ানোর নির্দেশ দিলেন মুখ্যসচিব। পাশাপাশি জানিয়ে দেওয়া হল, লক্ষ্মীপুজোর পরদিন থেকেই রাজ্যে ফের জারি হয়ে যাচ্ছে রাত্রিকালীন বিধিনিষেধ।

মঙ্গলবার সন্ধেয় নবান্নে রাজ্যের সমস্ত জেলাশাসকদের সঙ্গে জরুরি বৈঠক করলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দফতরের কর্তারাও। সূত্রের খবর, কলকাতা-সহ জেলায় জেলায় সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যসচিব। এই পরিস্থিতিতে করোনা পরীক্ষা ও ভ্যাকসিনেশন নিয়ে কোনও রকম শিথিলতা বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দেন তিনি। যার পরই তিনি নির্দেশ দেন প্রত্যেক জেলাতে করোনা পরীক্ষা বাড়াতে হবে। প্রত্যেক জেলাশাসকের কাছে মুখ্যসচিবের বার্তা, ভ্যাকসিনেশন বাড়ানোরও। বিশেষ করে গ্রামীণ এলাকাগুলিতে টিকার ডোজ বাড়ানোর বার্তাও জেলাশাসকদের দিয়েছেন মুখ্যসচিব।

পাশাপাশি যে বৈঠকের পরই মুখ্যসচিব জানিয়ে দেন, লক্ষ্মীপুজোর পরদিন থেকেই ফের রাজ্যে জারি হয়ে যাচ্ছে রাত্রিকালীন বিধিনিষেধ। দুর্গাপুজো উপলক্ষ্যে ১০  থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাতের বিধিনিষেধে ছাড় দেওয়া হয়েছিল। যে মেয়াদ শেষের পরই ফের চালু হচ্ছে রাতের কড়াকড়ি। নবান্ন সূত্রে খবর, আগামী ২১ তারিখ থেকে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় গাড়ি ও সাধারণ মানুষের চলাচলের জারি থাকবে নিষেধাজ্ঞা। জেলা প্রশাসন ও পুলিশকে করোনা বিধিনিষেধ পালন নিশ্চিত করতে কড়া পদক্ষেপ করারও নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার প্রকাশিত রাজ্যে স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট করোনা পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ২১২টি। যার মধ্যে ৭২৬ টি স্যাম্পেল পজিটিভ। প্রসঙ্গত, রাজ্যে যখন দ্বিতীয় ঢেউয়ের শীর্ষে পৌঁছেছিল, তখন প্রতিদিন ৬০ থেকে ৭০ হাজারের মধ্যে ঘোরাফেরা করত দৈনিক পরীক্ষার সংখ্যা। কিন্তু মাঝে পুজোর সময় কলকাতা সহ একাধিক জেলাতেই কমেছিল কোভিড টেস্ট। অনেক জায়গায় তা বন্ধও ছিল, সেই কথা মাথায় রেখেই জেলাশাসকদের করোনা পরীক্ষা বাড়ানোর কড়া বার্তা দিলেন মুখ্যসচিব।

আরও পড়ুন- রাজ্যে আরও বাড়ল করোনা সংক্রমণ, সাতশোর গণ্ডি টপকাল দৈনিক আক্রান্তের সংখ্যা

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget