এক্সপ্লোর

WB Corona Update : বড়দিনের উৎসবের মাঝেই উদ্বেগ, দৈনিক সংক্রমণ-মৃত্যুতে রাজ্যে শীর্ষে কলকাতা

Omicron Corona Update : গত ২৪ ঘণ্টায় রাজ্যে প্রাণ হারানো ৪ জনের মধ্যে ৩ জনই কলকাতার

কলকাতা : বড়দিনে (Christmas) আনন্দ চেটে-পুটে নিতে কলকাতার (Kolkata) রাস্তায় উৎসাহী মানুষের ঢল। আনন্দের মাঝেই উদ্বেগ বাড়াল রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Health Department Corona Bulletin)। শনিবারের বুলেটিন জানাচ্ছে, সংক্রমণ ও মৃত্যুতে রাজ্যের মধ্যে শীর্ষে কলকাতা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ৫৫২ জন। আর এই সময়পর্বে মৃত্যু হয়েছে ৪ জনের। মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় রাজ্যে প্রাণ হারানো ৪ জনের মধ্যে ৩ জনই কলকাতার। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা ১৯৭ জন।

এমনিতেই রাজ্য সহ গোটা দেশজুড়ে ক্রমশ চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন ভ্যারিয়্যান্ট। এর মাঝে কিছুটা স্বস্তির খবর দীর্ঘদিন পরে দৈনিক মৃত্যু এড়াল উঃ ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ৯৬জন সংক্রমিত হয়েছেন। আর পশ্চিম বর্ধমানে একদিনে আক্রান্ত ১৬, ১জনের মৃত্যু। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৫৩৬ জন। বড়দিনের আবহে রাজ্যে দৈনিক করোনা পরীক্ষা কিছুটা কমে নেমেছে ৩২ হাজার ৩৭৩ জনে। যার মধ্যে ৫৫২ জন করোনা পজিটিভ হওয়ায় এই মুহূর্তে রাজ্যের পজিটিভিটি রেট ১.৭১ শতাংশ।

এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন কোভিড হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৩৬ জন। সেফ হাউসে রয়েছেন ১৫০ জন। আর হোম আইসোলেশনে রয়েছেন ৬ হাজার ৬৭২ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনার ভ্যাকসিন পেয়েছেন প্রায় ৫ লক্ষ মানুষ।

এদিকে, ওমিক্রন (omicron) হয়েছে কি না জানতে বিশেষ RT-PCR টেস্ট।

  • নতুন এই পরীক্ষা চালু করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর।
  • কেউ ওমিক্রন আক্রান্ত কি না, পরীক্ষায় তার প্রাথমিক ইঙ্গিত মিলবে বলে খবর স্বাস্থ্য দফতর সূত্রে।
  • নতুন এই পরীক্ষার নাম S-জিন মিসিং RT-PCR।

আরও পড়ুন- ওমিক্রন হয়েছে কি না জানতে, রাজ্যে বিশেষ RT-PCR পরীক্ষা S-জিন মিসিং

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget