এক্সপ্লোর

West Bengal Omicron Test : ওমিক্রন হয়েছে কি না জানতে, রাজ্যে বিশেষ RT-PCR পরীক্ষা S-জিন মিসিং

West Bengal Omicron Test : লন্ডন বং নাইজেরিয়া ফেরতের দেহে মিলেছে নতুন ভ্যারিয়েন্টের সন্ধান। এই নিয়ে রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩।

কলকাতা : ওমিক্রন (omicron) হয়েছে কি না জানতে বিশেষ RT-PCR টেস্ট।

  • নতুন এই পরীক্ষা চালু করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর।
  • কেউ ওমিক্রন আক্রান্ত কি না, পরীক্ষায় তার প্রাথমিক ইঙ্গিত মিলবে বলে খবর স্বাস্থ্য দফতর সূত্রে।
  • নতুন এই পরীক্ষার নাম S-জিন মিসিং RT-PCR।

    এই মুহূর্তে রাজ্যে ওমিক্রন আক্রান্ত ২। লন্ডন বং নাইজেরিয়া ফেরতের দেহে মিলেছে নতুন ভ্যারিয়েন্টের সন্ধান। এই নিয়ে রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩।

    পাশাপাশি, বড়দিনের উত্সবের আগে রাজ্যবাসীকে সতর্ক করে অ্যাডভাইসরি জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। মাস্ক পরা, ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ, শারীরিক দূরত্ব ও বারবার হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও বড় ধরনের জমায়েত এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।   

    আরও পড়ুন ; 

    দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৫০ ছাড়াল, কিন্তু তারই মধ্যে আশার বার্তা


    বিদেশ ফেরত বিমানযাত্রীদের স্বাস্থ্যের উপর নজরদারি বাড়ানোর নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। সেখানে বলা হয়েছে, যে সব বিদেশফেরত যাত্রীদের RTPCR টেস্ট পজিটিভ আসবে, তাঁদের বিমানবন্দর থেকে গন্তব্যে যেতে দেওয়া হবে না। একেবারে পৃথকভাবে আইসোলেশন করতে হবে। সেই সকল করোনা আক্রান্তদের নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠাতে হবে। ওই রিপোর্ট নেগেটিভ এলেও, অন্যান্য করোনা আক্রান্তের মতো তাঁদের চিকিৎসা করতে হবে। এমনকী ওমিক্রন-সংক্রমণ বেশি ছড়িয়েছে, এমন দেশ থেকে গত ১৪ দিনে যাঁরা ফিরেছেন তাঁদেরও একইভাবে আইসোলেট করতে হবে।  

    দেশে ক্রমেই বাড়ছে ওমিক্রন-উদ্বেগ। ১৭টি রাজ্যে ছড়িয়েছে করোনার বিপজ্জনক ভ্যারিয়েন্ট। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২২ জন। এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৫৮। মহারাষ্ট্রে সর্বাধিক ৮৮ জন আক্রান্ত। এরপরই রয়েছে দিল্লি। রাজধানীতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৬৭। দেশে করোনায় দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৫০ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৪৯৫। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৭৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৩৪।  

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget