এক্সপ্লোর

West Bengal Corona : চোখ রাঙাচ্ছে সংক্রমণ,রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা লাফিয়ে হাজার ছুঁইছুঁই

Positivity Rate : একদিকে যেমন আক্রান্তের সংখ্যা, অপরদিকে পজিটিভিটি রেট। দুই-ই ফের হু হু করে বাড়ছে রাজ্যে। স্বাস্থ্য দফতরের ২৮ জুনের বুলেটিন অনুযায়ী, বাংলায় এই মুহূর্তে পজিটিভিটি রেট ৯.৯২ শতাংশ।

কলকাতা : বঙ্গের আকাশে ফের গাঢ় হচ্ছে করোনার (West Bengal Corona) কালো মেঘ। একলাফে বেশ কিছুটা বেড়ে ফের একবার হাজারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার (২৮ জুন) রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের কবলে পড়েছেন ৯৫৪ জন। যদিও স্বস্তির খবর এই সময়পর্বে রাজ্যে করোনার জেরে কারোর মৃত্যু হয়নি। গতকালের বুলেটিন অনুযায়ী রাজ্যে নতুন সংক্রমিত ছিলেন ৫৫১ জন। তাই একলাফে চারশোর বেশি বাড়ল একদিনের সংক্রমণ।

চিন্তা বাড়াচ্ছে পজিটিভিটি রেট

একদিকে যেমন আক্রান্তের সংখ্যা, অপরদিকে পজিটিভিটি রেট (Positivity Rate)। দুই-ই ফের হু হু করে বাড়ছে রাজ্যে। স্বাস্থ্য দফতরের ২৮ জুনের বুলেটিন অনুযায়ী, বাংলায় এই মুহূর্তে পজিটিভিটি রেট ৯.৯২ শতাংশ। কিছুদিন আগে যা সর্বোচ্চ ৭ শতাংশে পৌঁছেছিল। সেখান থেকে প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে পজিটিভি রেট। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৯ হাজার ৬২০টি।

দৈনিক করোনা আক্রান্ত ও করোনার পরীক্ষার হার-ই হচ্ছে পজিটিভিটি রেট। যা ফের একবার দশ ছুঁইছুঁই হয়ে যাওয়ায় কিছুটা চিন্তার ভাঁজ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে। অবশ্য পালনীয় কোভিডবিধি মেনে চলার কথা ফের একবার মনে করাচ্ছেন তাঁরা। রাজ্যে করোনা আক্রান্তদের মধ্যে সবথেকে বেশি সংক্রমণের হার কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সারিয়ে উঠেছেন ২৭৫ জন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ হাজার ৭৫৯ টি। যার মধ্যে ১৯৪ জন হাসপাতালে ভর্তি। বাকি ৪ হাজার ৫৬৫ করোনা আক্রান্তই এই মুহূর্তে রয়েছেন হোম আইসোলেশনে।

বাংলাকে সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গ সহ দেশের ৬ রাজ্যে করোনা সংক্রমণের হার উর্ধ্বমুখী। এই অবস্থায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে বাংলার স্বাস্থ্য দফতরের কাছে এসে পৌঁছেছে সতর্কবার্তা। রাজ্য সরকারকে সতর্ক থাকার নির্দেশই দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকেও মাস্ক পরা, শারীরিক দূরত্ববিধি বজায় রাখার মতো অবশ্য পালনীয় কোভিড বিধি মেনে চলার কথা বলা হয়েছে।

আরও পড়ুন- নতুন রূপে ফিরে ফিরে আসছে সংক্রমণ, কতটা মারাত্মক হচ্ছে চতুর্থ ঢেউ?

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget