এক্সপ্লোর

Coronavirus : নতুন রূপে ফিরে ফিরে আসছে সংক্রমণ, কতটা মারাত্মক হচ্ছে চতুর্থ ঢেউ?

COVID-19 fourth wave : ডেল্টা থেকে ডেন্টা প্লাস, ডেল্টাক্রন। কাপ্পা থেকে IHU, এই স্ট্রেনগুলির হাত ধরে নতুন রূপে ফিরে ফিরে আসছে সংক্রমণ।  

ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার,  অনির্বাণ বিশ্বাস : নিজের জিনগত গঠনে ক্রমাগত বদল এনে, নতুন নতুন রূপে ফিরে আসছে করোনা ভাইরাস ( coronavirus) । ফলে বাড়ছে আতঙ্ক। এবার পুরোদমে দেশে আছেড়ে পড়ল চতুর্থ ঢেউ? 

২০১৯’এর শেষে, চিন থেকেই প্রথম শোনা গিয়েছিল, করোনা, অতিমারি, লকডাউনের (Lockdown) মতো ভয়ঙ্কর শব্দগুলো। তার ঠিক মাস তিনেকের মধ্যেই, ২০২০’র শুরুর দিকে, ভারতে আছড়ে পড়ে মারণ করোনার ঢেউ।  প্রথম ঢেউয়ের মূলে ছিল ভ্যারিয়েন্ট আলফা, এরপর দেশকে ছারখার করে দিয়ে গেছে করোনার দ্বিতীয় এবং তৃতীয় ঢেউ। 

মূলত ডেল্টা ও ওমিক্রনের দাপটে ভয়ঙ্করভাবে ছড়াতে থাকে করোনা। মৃত্যুমিছিল দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ে দেশবাসী! এখানেই থেমে নেই। নিজের জিনগত গঠনে ক্রমাগত বদল এনে, নতুন নতুন রূপে ফিরে আসে করোনা ভাইরাস। 

আরও পড়ুন :
কলকাতা মেডিক্যাল কলেজে ফের করোনার থাবা, নতুন করে আক্রান্ত ১০ পড়ুয়া

ডেল্টা থেকে ডেন্টা প্লাস, ডেল্টাক্রন। কাপ্পা থেকে IHU, এই স্ট্রেনগুলির হাত ধরে নতুন রূপে ফিরে ফিরে আসছে সংক্রমণ।  

সংক্রামক রোগ বিশেষজ্ঞ সায়ন চক্রবর্তী মনে করছেন, '  আরো বাড়বে করোনা। দৈনিক বৃদ্ধি এখন থেকে দ্বিগুণ হতে পারে। পরীক্ষার সংখ্যা বাড়াতে হবে।  প্রবীণদের সতর্ক থাকতে হবে। vaccination করাতে হবে আরও উদ্যোগী হয়ে । '' 

 চিকিত্‍সক কাজলকৃষ্ণ বণিক জানালেন, ' যে ভ্যারিয়েন্টটা আসছে, সেটা চরিত্র বদলে শক্তিশালী হচ্ছে, নাকি মৃদু হয়ে আসছে, সেটা তো জানি না। তাই সতর্ক থাকতেই হবে।' 

সম্প্রতি, রাজ্যে এক করোনা আক্রান্তের নমুনায় মিলেছে ওমিক্রনের মিশ্র প্রজাতির খোঁজ!  তবে, স্বাস্থ্য দফতর জানিয়েছে, এই বিশেষ প্রজাতির সংক্রমণে রোগীর মৃত্যুর সম্ভাবনা কম। 

চিকিৎসক অজয় সরকার যদিও মনে করছেন, নতুন ভ্যারিয়েন্ট খুব বেশি ক্ষতি করছে না।

তবে, চিকিত্সকরা বলছেন, প্রবীণ ও যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদের সবসময় সতর্ক থাকতে হবে। প্রতিদিনের জীবনযাপনে ফিরিয়ে আনতে হবে করোনাবিধি! বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, কোনও ঢিলেমি নয়। কারণ অসতর্ক হলেই ফের দেখা দিতে পারে বিপদ। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
SLST News: তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
Annapurna Yojana : 'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Nandigram Bye Election | উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আক্রান্ত বামেদের প্রার্থী
TMC leader arrested | গ্রেফতার কোন্নগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মমতা তৃণমূলের নেতা তন্ময় দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget