এক্সপ্লোর

Corona Update: করোনা নিয়ে বাড়ছে উদ্বেগ, কতটা প্রস্তুত রাজ্য? হাসপাতালগুলিতে কী অবস্থা?

Covid19 Cases: করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্র। সব রাজ্য সহ কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতা: লাফিয়ে বাড়ছে করোনা (Corona Update) আক্রান্তের সংখ্যা। দেশে একদিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণের বেশি। দিল্লিতে ৫ মাসের সদ্যোজাতর মৃত্যু। সবমিলিয়ে দেশে নতুন করে মৃত ৭। উদ্বেগ বাড়াচ্ছে এরাজ্যের ছবিও। কলকাতায় ৭ মাসের শিশুও আক্রান্ত। রাজ্যকে সতর্ক থাকতে বলল কেন্দ্র। পরিস্থিতি মোকাবিলায় কতটা প্রস্তুত রাজ্য? হাসপাতালগুলিতে কী অবস্থা? 

রাজ্যে একদিন করোনা আক্রান্তের হার বেড়েছে ৮০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১০৬ জন। তার আগে এই সংখ্যাটা ছিল ৬০। গতকালই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটি অ্যাডভাইসরি কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যগুলিকে পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে, অক্সিজেন, আইসোলেশন বেড, ভেন্টিলেটর, জরুরি ওষুধের স্টক রাখতে হবে। হাসপাতালে হাসপাতালে মক ড্রিল সেরে রাখতে হবে। শ্বাসকষ্ট রয়েছে এমন রোগীদের বিশেষ নজরদারি চালাতে হবে। ভাইরাসের চরিত্র বোঝার জন্য যাঁরা কোভিড পজিটিভ হচ্ছেন তাঁদের নমুনা ICMR-এর ল্যাবে পাঠাতে হবে। দেশবাসীর কাছে আবেদন জানানো হয়েছে অসুস্থ হলে জনবহুল জায়গা এড়িয়ে চলুন। শ্বাসকষ্টজনিত সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজনে আলাদা করে রাখুন নিজেকে। এরপর স্বাস্থ্য দফতর সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিকে নির্দেশ দিয়েছে আজ বিকেলের মধ্যে কোভিড চিকিৎসা পরিকাঠামো সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে হবে। অতীতে যা পরিকাঠামো ছিল তার কী অবস্থা তারও উল্লেখ করতে হবে। সব তথ্য পাওয়ার পর রাজ্যের তরফে তা জানানো হবে কেন্দ্রকে। 

কী পরিস্থিতি হাসপাতালের? 

সেই লকডাউন, সেই মৃত্যু মিছিল, স্বজনহারানোর কান্না... ভয়ঙ্কর রূপ দেখিয়েছে করোনা। হাসপাতালে শুয়ে আক্রান্তরা। তৈরি করা হয়েছিল কোয়ারেন্টিন সেন্টার। আবারও ভয় ধরাচ্ছে মারণ ভাইরাস। পরিস্থিতি আরও খারাপ হলে কীভাবে করা হবে মোকাবিলা। কতটা প্রস্তুত রয়েছে হাসপাতালগুলি? এপ্রসঙ্গে এমআর বাঙুর হাসপাতালের সুপার শিশির নস্কর বলেন, "সরকারি নির্দেশ মতোই এই হাসপাতালও কোভিড পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি রাখতে হয়েছে। ৩৫টি বেডের একটা ওয়ার্ডও করে ফেলা হয়েছে। কেবিনের বন্দোবস্ত করা হয়েছে। বর্তমানে এই হাসপাতাল নন কোভিড সার্ভিস দিচ্ছে। হঠাৎ এমন পরিস্থিতি যদি আসে তাঁদের জন্য আইসোলেশনের ব্যবস্থা করাটা বেশ চাপের। তাই আপাতত ৩৫টা বেড প্রস্তুত রাখা হয়েছে। এখনও পর্যন্ত এমন কোনও কোভিড আক্রান্ত রোগী নেই যাঁকে ক্রিটিক্যাল কেয়ারে দিতে হবে। যদি ভবিষ্য়তে দিতে হয় তাহলে ITU 1-কে কোভিড ক্রিটিক্যাল কেয়ার হিসেবে ব্যবহার করব।'' 

 

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget