এক্সপ্লোর

West Bengal Covid Cases: মাসের শেষেই রাজ্যে বাড়ল কোভিড সংক্রমণ, বিরাট লাফ আক্রান্তের সংখ্যায়!

Coronavirus Cases in West Bengal: সারা দেশেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশজুড়ে কোভিড আক্রান্তের সংখ্যা ১০১০ থেকে বেড়ে ৩৩৯৫ হয়েছে।

ঝিলম করঞ্জাই, কলকাতা: তিন বছর পর ফের চোখ রাঙাচ্ছে করোনার নতুন উপপ্রজাতি NB.1.8.1 । সেই আবহে এবার রাজ্যে লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ। চলতি মাসের শেষ ৫ দিনে বাড়ল সংক্রমণ। রাজ্যে শেষ ৫ দিনে আক্রান্ত ১২ থেকে বেড়ে ২০৫। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৯ জন। রিপোর্ট প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।                                         

এর মধ্যে কলকাতায় আরও ২১ জন করোনা আক্রান্তের হদিশ মিলল।  সিএমআরআই হাসপাতালে ভর্তি রয়েছেন ৫জন। হাসপাতাল সূত্রে খবর, গত তিন দিনে সেখানে পরীক্ষায় ১০ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। যদিও তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়নি। 
 
সারা দেশেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশজুড়ে কোভিড আক্রান্তের সংখ্যা ১০১০ থেকে বেড়ে ৩৩৯৫ হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত ৬৮৫, স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এমনটাই খবর। চলতি বছরে সারা দেশে করোনায় মৃতের সংখ্যা ২৬। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যা ৪। এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের সূত্র অনুযায়ী, কেরলে এই মুহূর্তে করোনা পজিটিভের সংখ্যা ১ হাজার ১৪৭। মহারাষ্ট্রে ৪২৪, দিল্লিতে ২৯৪ ও গুজরাতে ২২৩। তামিলনাড়ুতেও বাড়ছে সংক্রমণের সংখ্যা। সেখানে মোট আক্রান্ত ১৪৮। এরই মধ্যে কলকাতায় আরও ২১ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে।                     

ফুসফুস বিশেষজ্ঞ চিকিৎসক রাজা ধর জানাচ্ছেন, তিনি গত তিন দিনে যত টেস্ট করেছেন , তার এক তৃতীয়াংশ পজিটিভ রিপোর্ট পেয়েছেন। একে মিনি আউটব্রেক বলা যেতেই পারে। চিকিৎসকের মতে, হাসপাতালের পরিকাঠামো প্রস্তুত রাখতে হবে। চিকিৎসকের মতে, যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদের বাড়তি সতর্ক থাকতে হবে। বর্তমানে যে প্রজাতি মূলত সংক্রমণ ঘটাচ্ছে, তা থেকে সংক্রমণের প্রবণতা বেশি।      

সারাদেশের মধ্যে অন্ধ্রপ্রদেশে আক্রান্ত ১৬, অরুণাচল প্রদেশে ৩, আসামে ২, চণ্ডীগড়ে ১, ছত্তিশগড়ে ৩, দিল্লিতে ২৯৪, গোয়ায় ৭, গুজরাটে ২২৩, হরিয়ানায় ২০, জম্মু ও কাশ্মীরে ৪, কর্ণাটকে ১৪৮, কেরালে ১১৪৭, মধ্যপ্রদেশে ১০, মহারাষ্ট্রে ৪২৪।                    

সেরা শিরোনাম

News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Siliguri: পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget