এক্সপ্লোর

WB Corona Cases: রাজ্যে ফের লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, ১ দিনে আক্রান্ত ২৯৫ জন

WB COVID-19: রাজ্যে সংক্রমণের হার ২.৬২%। রাজ্যে দৈনিক সংক্রমণ বাড়লেও, মৃত্যুর সংখ্যা শূন্য।

কলকাতা: রাজ্যে (West Bengal) ফের উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণের (Covid19) বাড়বাড়ন্ত। একলাফে বাড়ল দৈনিক করোনা সংক্রমণের (Corona Infection) সংখ্যা। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২৯৫ জন। সংক্রমণের হার ২.৬২%। রাজ্যে দৈনিক সংক্রমণ বাড়লেও, মৃত্যুর সংখ্যা শূন্য। উল্লেখ্য, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৩ জন।

 

দেশে (India Corona) ফের উদ্বেগজনক হয়ে উঠছে করোনা পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় সাড়ে ১২ হাজার পেরিয়ে গেল করোনা সংক্রমণ। বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৪৭ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজার ২১৩। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১১। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৮১৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩২ লক্ষ ৭০ হাজার ৫৭৭। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৩ লক্ষ ১৬ হাজার ৫০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫৩ কোটি ৭৭ লক্ষ ৬৯ হাজার ৩৮।

রাজ্যে করোনার টিকাকরণ গতি হারিয়েছে। ভ্যাকসিন ও প্রিকশন ডোজ দেওয়ার  গতি বাড়াতে বাড়ি বাড়ি প্রচারে জোর দিল স্বাস্থ্য দফতর। DM, CMOH-দের নির্দেশিকা দিল সরকার। অন্যদিকে, করোনায় মৃত্যুর পর ময়নাতদন্তে সংক্রমণের ঝুঁকি এড়াতে নতুন পদ্ধতি উদ্ভাবনের দাবি করলেন আর জি করের ৩ চিকিত্সক। 

নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনা। এক দিনে সংক্রমণ বাড়ল ৭০ শতাংশেরও বেশি। স্বাস্থ্য দফতর প্রকাশিত বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, ৩০০ ছুঁই ছুঁই সংক্রমণ। সংখ্যায় কম হলেও ঘটছে মৃত্যুর ঘটনা। এই প্রেক্ষিতে টিকাকরণে গতি নিয়ে উদ্বিগ্ন রাজ্য। 

DM, CMOH, ও কলকাতা পুরসভার CMHO-কে দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে, গত বছর দ্রুততার সঙ্গে টিকাকরণ হলেও এই বছর টিকাকরণ গতি হরিয়েছে। বাড়ি বাড়ি সমীক্ষা ও প্রচার করে সেই ভ্যাকসিনেশনের গতিতে একটা ধাক্কা দিতে হবে। তার জন্য রাজ্যে সব জেলায় আলাদ টিম গঠন করা হবে। সেই টিম খতিয়ে দেখবে, কারা টিকা বা প্রিকশন ডোজ নিয়েছেন, কারা এখনও বাকি।

অন্যদিকে, আশার আলো জাগিয়েছেন, আর জি করের ডিপার্টমেন্ট অফ ফরেন্সিক সায়েন্স ও টক্সিকলোজির বিভাগীয় প্রধান সোমনাথ দাস ও তাঁর ২ সহকারী। দাবি, করোনায় মৃত্যুর পর ময়নাতদন্তে সংক্রমণের ঝুঁকি এড়াতে নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন তাঁরা। 

গবেষক চিকিত্সক জানিয়েছেন, করোনায় মৃত্যু হয়েছে এমন কারও ময়নাতদন্তের সময় যে সংক্রণমের আশঙ্কা থাকে, আবিষ্কৃত পদ্ধতি তা অনেকটা কমাতে পারে। কারণ, এই পদ্ধতিতে ময়নাতদন্ত করার সময় অনেক কম ড্রপলেট তৈরি হয়। ব্রিটিশ মেডিক্যাল জার্নাল- ‘ক্লিনিক্যাল প্যাথলজি’তে প্রকাশের জন্য গৃহীত হয়েছে এই পদ্ধতির কথা।

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget